চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলীকদমে চোরাই বৈদ্যুতিক কেবলসহ তিন চোর আটক, মামলা প্রক্রিয়াধীন

স্টাফ রিপোর্টার :    |    ০৭:৫৫ পিএম, ২০২৬-০৬-০৭

আলীকদমে চোরাই বৈদ্যুতিক কেবলসহ তিন চোর আটক, মামলা প্রক্রিয়াধীন

বান্দরবানের আলীকদম উপজেলায় চুরি হওয়া বৈদ্যুতিক কেবল উদ্ধার এবং তিন চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন ২০২৬ রাত সাড়ে ১১টার দিকে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী মেম্বার পাড়ার বাসিন্দা আনোয়ারা বেগমের বাড়ির বিদ্যুৎ সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে তিনি দেখতে পান, তার বাড়ির বৈদ্যুতিক সংযোগের তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিবেশীদের অবহিত করেন।

পরদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া তারের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরই মধ্যে ৬ জুন রাতে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে আনোয়ারা বেগম জানতে পারেন, কয়েকজন ব্যক্তি চুরি করা তার বিক্রির জন্য ক্রেতা খুঁজছে এবং গভীর রাতে তা বিক্রি করার পরিকল্পনা করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজন সতর্ক অবস্থান নেন। পরে ৭ জুন ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঢাকাইয়া দোকান এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি বস্তাসহ অবস্থান করতে দেখা যায়। এ সময় স্থানীয়রা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মো. সাইফুল ইসলাম (২৪), শাহিন ইমতিয়াজ শাওন (১৯) ও মো. আরাফাত (২৩)-কে আটক করতে সক্ষম হলেও তাদের একজন সহযোগী পালিয়ে যায়।

আটক ব্যক্তিদের কাছে থাকা বস্তা তল্লাশি করে আনোয়ারা বেগমের বাড়ি থেকে চুরি হওয়া বৈদ্যুতিক কেবল উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে আলীকদম থানা পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে চোরাই মালামাল হিসেবে দুটি বিআরবি বৈদ্যুতিক সার্ভিস কেবল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি তারের দৈর্ঘ্য প্রায় ১২৪ ফুট এবং অপরটির দৈর্ঘ্য প্রায় ২৫৮ ফুট। উদ্ধারকৃত তারের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

এ বিষয়ে ভুক্তভোগী আনোয়ারা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর কার্যক্রম চলমান রয়েছে।

আলীকদম থানা সূত্রে জানা গেছে, আটক তিন আসামিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে থানা হাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে বান্দরবান জেলা কারাগারে প্রেরণ করা হবে।

রিটেলেড নিউজ

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত


১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত


আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর