শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০২:৩৬ পিএম, ২০২১-১২-০৭
রাঙ্গুনিয়ার পোমরা বুড়ির দোকান পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেছে দুই দিক থেকে আসা দুই সিএনজি ।সিএনজি'তে থাকা যাত্রী এবং পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে ১২ টার দিকে উপজেলার পোমরা বুড়ির দোকান কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,পশ্চিম দিক থেকে আসা (চট্রগ্রাম-থ ১৩৩১১৭) নাম্বারে সিএসজি চালকের নাম মুহাম্মদ আজগর আলী। তার বাড়ি মরিয়ম নগর এলাকায়। সিএনজি চালক জানায় আমি পশ্চিম দিক থেকে খালি গাড়ি চালিয়ে আসার সময় একজন পথচারীকে বাঁচাতে গিয়ে আমার গাড়ি উল্টে গিয়ে পৃর্ব দিক থেকে আসা (চট্রগ্রাম থ-১৩১৬৭৪) সিএনজি'র সাথে ধাক্কা লাগে। চালকের নাম মুহাম্মদ জাগের হোসেন,তার বাড়ি উরকিরচর। আহত পথচারীর বাড়ি বলিরহাট, বুড়ির দোকান পশ্চিম দিকে বাদশার ফার্নিচারের দোকানে কাজ করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে নোয়াপাড়া পাইওনিয়ার হসপিটালে নিয়ে যায়। এদিকে স্থানীয়রা বলেন এই সড়কে খুব দ্রুত গাড়ি চলাচল করে বুড়ির দোকানে কোন গতিরোধক না থাকায় বেশিরভাগ সময়ে সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়।দুই পাশে দুটি গতিরোধক বসালে দুর্ঘটনা এড়ানো যাবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited