চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

থানায় টমটম না দেওয়ায় শতাধিক টমটম আটক করলেন আলীকদমের ওসি!

স্টাফ রিপোর্টার :    |    ০৫:৫৯ পিএম, ২০২৫-১০-২৩

থানায় টমটম না দেওয়ায় শতাধিক টমটম আটক করলেন আলীকদমের ওসি!

বান্দরবানের আলীকদম উপজেলায় কোনো প্রকার নোটিশ বা পূর্বঘোষণা ছাড়াই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু করে শতাধিক টমটম (ব্যাটারিচালিত যানবাহন) জব্দ করে থানায় নেওয়া হয়। হঠাৎ এই অভিযানে চালকদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
চালক ও মালিকরা অভিযোগ করেন- কোনো কারণ না জানিয়ে গাড়ি থানায় নেওয়ায় তাদের দৈনন্দিন জীবিকা হুমকির মুখে পড়ে। একজন চালক বলেন, আমরা সকাল থেকে গাড়ি নিয়ে বের হতে পারিনি। পরিবার চালাই এই টমটম চালিয়ে। হঠাৎ করে গাড়ি নিয়ে যাওয়ায় সারাদিন আয় হয়নি।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, “আমি উক্ত বিষয়ে অবগত নই।” আমি ওসি সাহেবের সাথে উক্ত বিষয় নিয়ে কথা বলে জানাবো। 
অন্যদিকে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিন বলেন, গাড়িগুলোর ফিটনেস যাচাই ও চালকদের ব্রিফিংয়ের জন্যই থানায় আনা হয়েছে।
এ বিষয়ে টমটম সমিতির সভাপতি ফয়জুর রহমান পুতু বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে কিছু জানতাম না। পরে শুনেছি, গাড়িগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে।”
স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছে সকাল ৮টা থেকে শতাধিক মানুষের জীবিকার ওপর এমন কঠোর পদক্ষেপ কতটা যৌক্তিক, বিশেষ করে কোনো পূর্বঘোষণা ছাড়াই।
তবে সাংবাদিকের ১ ঘণ্টার তলবে পরিস্থিতি বদলে যায়। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ও চালকদের দাবির মুখে আলীকদম থানা অবশেষে জব্দকৃত সব টমটম গাড়ি ফেরত দেয়। চালকরা জানান, প্রশাসনের এমন পদক্ষেপে তারা ক্ষুব্ধ হলেও দ্রুত গাড়ি ফেরত পাওয়ায় স্বস্তি ফিরে এসেছে।
সচেতন নাগরিকদের মতে, ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে জনগণের জীবিকার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত কারণ প্রশাসনের এক সিদ্ধান্তে শতাধিক পরিবারের অন্নের যোগান বন্ধ হয়ে যাওয়া কোনোভাবেই মানবিক নয়।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর