শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৯:০২ পিএম, ২০২৬-০৫-২৮
পবিত্র ঈদুল আজহার আনন্দের দিনে মাইজভাণ্ডার দরবার শরিফে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আওলাদে রসুল (দ.), গাউছুল আযম মাইজভাণ্ডারী হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (রহ.)-এর প্রপৌত্র সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ২৮ শে মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মাজার শরিফ জিয়ারত করার সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গাউছে জমান সৈয়দ খায়রুল বশর মাইজভাণ্ডারী (রহ.)-এর পৌত্র এবং সৈয়দ শামসুল হুদা মাইজভাণ্ডারী (রহ.)-এর চতুর্থ শাহজাদা। ঈদের জামাত আদায় করে জিয়ারতকালীন অবস্থায় উনার এই আকস্মিক মৃত্যুতে দরবারের আশেকান, মুরিদান এবং স্থানীয় ভক্তদের মাঝে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।
উনার ইন্তেকালে মাইজভাণ্ডার দরবার শরিফের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দরবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে উনার রফে দারাজাত (মর্যাদা বৃদ্ধি) এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও ধৈর্য ধারণের (সবরে জমিল) তাওফিক কামনা করা হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited