শিরোনাম
ঢাকা অফিস : | ০৩:৩৪ পিএম, ২০২২-০১-২৯
একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসায় ভর্তির আবেদনের ফল আজ শনিবার রাত ৮টায় প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মোহাম্মদ মনসুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বছর কলেজে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন আছে। অপরদিকে ভর্তির জন্য মোট আবেদন করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১৪১ জন।
প্রতিটি শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি আর সর্বোচ্চ ১৩টি পর্যন্ত কলেজ আবেদনপত্র পছন্দ করার সুযোগ পেয়েছে। সে হিসেবে উল্লেখিত আবেদনকারীরা মোট ৮৫ লাখ কলেজ পছন্দ দিয়েছে বলে জানান তিনি।
গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি রাত ১২টায়।
চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ৮ জানুয়ারি।
ভর্তি বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পেরেছে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পাস করা শিক্ষার্থীরা ২২ বছর বয়সেও আবেদন করতে পেরেছে।
আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। আগামী শিক্ষাবর্ষেও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে আগের মতোই এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা দিতে হবে না। শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কলেজ বণ্টনের ক্ষেত্রে একমাত্র মানদণ্ড হিসেবে কাজ করবে।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited