শিরোনাম
রিপোর্টার | ০৯:৫৪ পিএম, ২০২৬-০৫-০১
“হৃদয়ে বাংলার মুখ” এই স্লোগানকে সামনে রেখে ৭ বছর পেরিয়ে দৈনিক “দেশ রূপান্তর” জনগণের হৃদয় ছুঁয়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকাশিত হয়ে আসছে। আগামীতেও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে সমাজের নিপীড়িত–নির্যাতিত মানুষের দুর্দশার কথা অতীতের ন্যায় সামনে তুলে ধরবে।
প্রতিষ্ঠার পর থেকেই নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক দেশ রূপান্তর এগিয়ে যাচ্ছে সামনের দিকে। জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে পাঠকের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেন ফেনীতে আয়োজিত পত্রিকাটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আগত অতিথিরা।
সাফল্যের ৭ বছর পেরিয়ে ৮ বছরে পা রেখেছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত দায়িত্ব) ফাতিমা সুলতানা।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনী সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং দৈনিক দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি মো. শফি উল্লাহ রিপন ও দৈনিক অজেয় বাংলা-এর নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জামায়াতে ইসলামী ফেনী জেলার মিডিয়া ও প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited