চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাশিয়ার ৫৭১০ সেনা হত্যার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৬:০৭ পিএম, ২০২২-০৩-০১

রাশিয়ার ৫৭১০ সেনা হত্যার দাবি ইউক্রেনের

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ৫ দিনে ৫ হাজার ৭১০ জন রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা। খবর বিবিসির।


ইউক্রেনের সেনাপ্রধানের একজন মুখপাত্র ফেসবুকে এক ভিডিও বার্তায় এ দাবি করেন। তিনি বলেন, দুই শতাধিক রুশ সেনাকে বন্দী করা হয়েছে। এ ছাড়া রাশিয়ার ১৯৮টি ট্যাংক, ২৯টি বিমান, ৮৪৬টি সাঁজোয়া যান ও ২৯টি হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেন সেনাবাহিনী।

তবে ইউক্রেনের এসব দাবির সত্যতা তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ এক সামরিক বহর। এই বহরে বিভিন্ন ধরনের মারণাস্ত্র নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা। 

যুক্তরাষ্ট্রসহ অন্য পরাশক্তিগুলোর আশঙ্কা, রাশিয়ার এ বহর শুধুমাত্র রাজধানী কিয়েভ দখলের উদ্দেশে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় কিয়েভের দখল নিয়ে নিতে পারে তারা। 

গত বৃহস্পতিবার ইউক্রেনের উপর হামলা শুরু করে রাশিয়া। টানা পাঁচদিন দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলার পর সোমবার চলমান যুদ্ধ থামাতে বেলারুশের সীমান্তে আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে এ আলোচনায় কোনো সমাধান পাওয়া যায়নি। আলোচনা চলার সময়ও রাশিয়া তাদের হামলা অব্যহত রেখেছিল। এরপর যখন আলোচনা ব্যর্থ হয়ে যায় তখন রাশিয়া তাদের হামলার তীব্রতা ব্যাপক হারে বাড়িয়ে দেয়। 

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর