শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:৫৬ পিএম, ২০২৬-০৮-১২
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ির উদালিয়া চা-বাগানে র্যালি ও মানববন্ধন করেছেন শ্রমিকরা।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার সুয়াবিল ইউনিয়নের উদালিয়া চা-বাগানের মাঠ প্রাঙ্গণে উদালিয়া চা-বাগানের সকল শ্রমিক ও চট্টগ্রাম ভ্যালির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ন্যায্য অধিকার ও দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এ সময় ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানও দেওয়া হয়।
শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছে—দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং দ্রুত সময়ের মধ্যে চা শ্রমিকদের নির্বাচন দেওয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভ্যালি কমিটির সাবেক সভাপতি বাবু প্রদীপ দাশ। সঞ্চালনা করেন উদালিয়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বাবু আবেশ দাশ।
এ সময় বক্তব্য রাখেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিজয় নায়েক, সদস্য সাধন শিবু, রাজিব দাশ, খোকন দাশ, প্রদীপ দাশ, বাবলু মাঝি ও সুজন দাশ। শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য দেন সাধন মাঝি, তপন দাশ, সুওম দাশ ও রাজন দাশ। নারী চা শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন নন্দিতা দাশ, অংকুরী মাঝি, শাপলা দাশ ও চম্পা দাশ।
মানববন্ধন শেষে শ্রমিকরা তাদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্টাফ রিপোর্টার : : কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার দিবাগত রাতে ১কেজি গাঁজা, ৫০পিস ই...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : আধ্যাত্মিক সাধনা, মানবকল্যাণ, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে গাউছুল আযম হযরত ছৈয়দ আহমদ উল্লাহ্ (ক...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো....বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজানে নতুন দুটি মসজিদ নির্মà¦...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি সেতুর সংযোগ সড়ক ধসে গিয়ে যাতায়াত ব্যবস্থা চরম ঝুঁকিà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited