শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:১৮ পিএম, ২০২৬-১১-০৪
জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। এসব পরিবারকে ১ কোটি ৬৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আজ সকালে এ চেক হস্তান্তর করা হয়।
ফেনী -২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব চেক তুলে দেন। জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, জনগণের গতিপ্রকৃতি অনুযায়ী সড়ক সম্প্রসারণ, পথচারী ও চালকদের সচেতনতার সমন্বয়ে সড়ক দুর্ঘটনা কমাতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, টাকা দিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের ক্ষতির মূল্যায়ন হবে না। অপূরণীয় ক্ষতি টাকা দিয়ে পূরণ হয় না। সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে।
চেক পেয়ে বাবা হারানো রায়হানুল ইসলাম ভূঞা, তন্দ্রা মনি দেবীসহ অন্যান্য উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
রায়হানুল ইসলাম ভূঞা বলেন, বাবার সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি গাড়ি চাপা দিলে আমার বাবা মারা যান। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে সহায়তার চেক পেয়ে অনেক উপকৃত হয়েছি।
বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী আল ফয়সাল জানান, জেলায় ৩১ জন নিহতের পরিবারকে ৫ লাখ টাকা করে ১ কোটি ৫৫ লাখ এবং গুরুতর আহত ও আহত ৫ জনকে ১১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট ফাতেমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর আলী আশরাফ মোল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, পরিবহন মালিক সমিতির সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন।
টেকনাফ প্রতিনিধি : : সরকারিভাবে পর্যটন মৌসুম শুরু হলেও কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটক পরিবহন নিয়ে অনিশ্চয়তা তৈà...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : শিক্ষা ব্যবস্থার এক অদ্ভুত ও নজিরবিহীন চিত্র দেখা গেছে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী উচ্চ বিদ্য...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজারের আন্তর্জাতিক খ্যাতি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং বিশাল সমুদ্রসৈকতের জনà§...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ০১ নভেম্বর (রোববার) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে দেশের একমাত্র প্à¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে টানা ১২ দিনের অবরোধে স্থবির হয়ে পড়েছে পাহাড়ি জনপদের যোগা...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited