চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মানিকছড়িতে কিশোরীকে কুপিয়ে হত্যা, আটক ১

মানিকছড়িতে কিশোরীকে কুপিয়ে হত্যা পর মাথা ন্যাড়া করে মাটি চাাপা দেয় প্রতিবেশি নারী!

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি::    |    ০৮:২৭ পিএম, ২০২২-০৭-১৭

মানিকছড়িতে কিশোরীকে কুপিয়ে হত্যা, আটক ১

মানিকছড়ি উপজেলাধীন যোগ্যাছোলা ইউনিয়নের অন্তর্গত গরমছড়ি গদিচন্দ্র পাড়া এলাকায় জীবন মালা ওরফে রুমি ত্রিপুরা (১৮) নামের এক কিশোরীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখা হয় । পুলিশ ঘটনাস্থল থেকে বিকেল সাড়ে ৪টার দিকে মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত প্রতিবেশি নারী বুদক্তি ত্রিপুরা (৩০)কে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসেন। রবিবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলাধীন যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং গরমছড়ি ওয়ার্ডের গদিচন্দ্র পাড়ার মৃত রশীরাম ত্রিপুরার দুই কন্যা সন্তানের কনিষ্ঠ কন্যা জীবনমালা ওরফে রুমি ত্রিপুরা। রোববার সকাল ১০টার দিকে প্রতিবেশী বুদক্তি ত্রিপুরা উঠান থেকে রুমি ত্রিপুরাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র (দা) দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর মাথার চুল ও রক্তাক্ত কাপড়-চোপড় আলাদা করে বাড়ির পার্শের মাটিতে পুঁতে রাখে! 

নিহতের মা সুজিরং ত্রিপুরা বলেন, সকালে দুই মেয়েকে বাড়িতে রেখে পানি আনতে পাহাড়ের নিচে যাই, এ সময় বুদক্তি আমার মেয়েকে ডেকে নিয়ে চুল ধরে মাটিতে ফেলে প্রকাশ্য কুপিয়ে হত্যা করে! আমি এই অমানবিক হত্যাকান্ডের বিচার চাই। ঘটনা জানা জানির পর স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করলে সহকারি পুলিশ সুপার মানিকছড়ি সার্কেল একেএম কামরুজ্জামান ও ওসি মোহাম্মদ শাহনূর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হত্যাকান্ডের শিকার কিশোরী জীবনমালার মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধারসহ আলামত সংগ্রহ করে পুলিশ।   

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই হত্যাকান্ডের সাথে জড়িত প্রতিবেশি বুদক্তি ত্রিপুরা নামের প্রতিবেশি নারীকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর