চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মানিকছড়িতে ছাত্রলীগের বিক্ষোভ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি::    |    ০১:৫৫ পিএম, ২০২২-০৮-২১

মানিকছড়িতে ছাত্রলীগের বিক্ষোভ

মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলা ও দেশ বিরোধী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ আগস্ট) সকাল ১১টায় কলেজ ছাত্রলীগের উদ্যোগে ভয়াল গ্রেনেড হামলা ও দেশ বিরোধী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রেও বিরুদ্ধে নানা স্লোগানে বিক্ষোভ মিছিলটি কলেজ থেকে বের হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে আমতল ভূইয়া মার্কেটে পথসভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক’র সঞ্চালনায় পথসভার সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আবু জাফর। এতে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র সদস্য মো. মাঈন উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল হোসেন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ২০০৪ সালের এই দিনে অতর্কিত গ্রেনেড হামলায় কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের চিৎকার আর আর্তনাদে সেখানে তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি। এদিন আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে দলটির সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা এবং গুলি চালান ঘাতকরা। এই ঘটনায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন। সেই সাথে আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মী। যাদের অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। সেই স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুকে হত্যাকারীরা আজও নানা ষড়যন্ত্র করছে দেশে অরাজকতা সৃষ্টি করতে। তাই বিএনপি-জামায়াতে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সকল নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকার আহব্বান জানান বক্তারা।

খাগড়াছড়ি সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়াকে ও মানিকছড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের হুশিয়ারী দিয়ে বক্তারা আরো বলেন, আপনারা ২০০১ ও ২০১৩ সালের কথা ভূলে যাবেন না। সেই সময়ের কথা যদি মনে করিয়ে দেন তাহলে এর পরিনাম ভালো হবে না। নতুন করে কোনো অরাজকতা সৃষ্টি করতে চাইলে আপনাদের কঠোর হাতে দমন করারও হুশিয়ারী দেয়া হয় পথসভা থেকে।

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত


সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত


মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর