শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৩:২৪ পিএম, ২০২০-১০-১৪
দেশব্যাপী মাদকের ভয়াল বিস্তার রোধে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। তাঁরই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর (মঙ্গলবার) রাতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন জাতীয় মহাসড়কের পশ্চিম পাশে বারইয়ারহাট পৌরসভার জামালপুর মার্কেট সংলগ্ন শাহ আমানত হোটেল এন্ড বিরিয়ানি হাউজের (ভিআইপি কেবিন) এঁর ভিতরে ইয়াবা ক্রয় বিক্রয়ের জন্য দুইজন ব্যক্তি অবস্থান নেয়। সুনির্দিষ্ট তথ্যের ভিওিতে র্যাবের আভিযানিক দলের চৌকস সদস্যরা (ভিআইপি কেবিন) থেকে দু,জনকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামীদের তল্লাশী করে ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই সময় আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে এনে ফেণী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে। আটককৃত আসামীরা হলেন কাঁটাছড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের আবুল কালামের ছেলে নজরুল ইসলাম (২৬) ও অপরজন হিঙ্গুলী ইউনিয়নের রফিক উদ্দিনের ছেলে আবদুল্লা আল নোমান (২৪)। র্যাব-৭ ফেণী ক্যাম্পের সহকারি পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী এই বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থাণায় হস্তান্তর করা হয়।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited