শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৭:৫৩ পিএম, ২০২২-০৭-২৭
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত সাতকানিয়ার ব্যাটারী চালিত অটোরিকশার চালক মোঃ সাইমন (১৮) মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসারধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
সাইমন উপজেলার ছদাহা ইউনিয়নের ফজলুরপাড়া এলাকার অটোরিকশা চালক মো. সিরাজুল ইসলামের ছেলে। এব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে লোহাগাড়া থানায় ৩ জনকে আসামি করে এজাহার দায়ের করেছেন।
ছদাহা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার (২৩ জুলাই) রাতে কেরানীহাট থেকে সাইমনের অটোরিকশা ভাড়া করে কয়েক জন যাত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের একটি নির্জন স্থানে নিয়ে সাইমনকে ছুরিকাঘাত করে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় সাইমনের পরিবারের ভালো সুনাম রয়েছে। ছেলেটিও সৎ ছিল। এতে তাঁর চিকিৎসার ব্যয় চালিয়ে নেওয়ার মতো পরিবারের আর্থিক অবস্থা না থাকায় স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও দানশীল ব্যক্তিরা অর্থ সংগ্রহ করে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল।
নিহত সাইমনের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘গত ২৩ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে কেরানীহাট থেকে সাইমনের অটোরিকশায় ওঠে। প্রথমে তারা ঠাকুরদিঘী যাবে বলে ভাড়া করলেও পরে কয়েক দফায় কথা বলে কৌশলে সাইমনকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে চুনতি এলাকায় নিয়ে যায়। সেখানেই নির্জন স্থানে হত্যার উদ্দেশ্যে তাঁর হাত, পেট ও ঊরুতে একাধিক ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আহত অবস্থায় পথচারীরা দেখতে পেয়ে সাইমনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ওই রাতেই চমেক হাসপাতালে পাঠানো হয়। এরপর দীর্ঘ সময় অস্ত্রোপচার শেষে তাঁকে পরদিন ভোরে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (২৭ জুলাই) বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।
ছেলেকে হত্যার ঘটনায় লোহাগাড়া থানায় ৩ জনকে এজাহার নামীয় ও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে বলে সিরাজুল জানান।
সাইমনের বাবা সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘পারিবারিক বিরোধের জের ধরেই আমার ছেলেকে যাত্রী বেশে দূরে নিয়ে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, 'ঘটনাস্থল যেহেতু লোহাগাড়ায়, এ বিষয়ে লোহাগাড়া থানা প্রশাসন ব্যবস্থা নেবে। তারপরেও আমরা বিষয়টির বিস্তারিত খোঁজ নিচ্ছি।’
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited