চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রাবিপ্রবি’র ছাত্রাবাস নির্মাণে অনিয়মের অভিযোগ!

রাঙামাটির শিক্ষা প্রকৌশল অফিসে রাত পর্যন্ত চললো দুদকের অভিযান

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:৫০ পিএম, ২০২৫-০৭-০৯

রাবিপ্রবি’র ছাত্রাবাস নির্মাণে অনিয়মের অভিযোগ!

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী হোস্টেল নির্মাণে প্রায় ২১ কোটি টাকার টেন্ডার কাজে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১১ টা থেকে দিবাগত রাত পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়।

দুদক কর্তৃপক্ষ জানিয়েছে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হোস্টেল নির্মাণের টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের শুরুতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙামাটি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত অধিদপ্তরের দুইজন নিরপেক্ষ প্রকৌশলীসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণাধীন ভবনসমূহ পরিদর্শন করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে টেন্ডার সংক্রান্ত নথিপত্র পর্যালোচনায় একাধিক অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন, অভিযান পরিচালনাকারি টিমের অন্যতম সদস্য আহাম্মেদ ফরহাদ হোসেন।

অপরদিকে, সংশ্লিষ্ট্য ভূক্তভোগির লিখিত অভিযোগ এবং পরবর্তীতে “রাঙামাটির শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে ২১ কোটি টাকার টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ দুদকে” এই শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে মুঠোফোনে প্রতিবেদককে নিশ্চিত করেছেন দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ কালাম।

গত ২৯/০৪/২০২৫ ইং তারিখে দুদকে প্রদত্ত অভিযোগপত্রে, মো: আলী ইমাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ইইডি, চট্টগ্রাম সার্কেল (চেয়ারপারসন) ও জনাব বিজক চাকমা, নির্বাহী প্রকৌশলী, ইইডি, রাঙামাটি (মেম্বার সেক্রেটারী) জেলাদ্বয় যোগসাজশ করে নিয়মবহির্ভূত ও ক্ষমতার অপব্যবহার করে অন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ প্রীতি এন্টারপ্রাইজের নামে চলমান দেখিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে টেন্ডার আইডি নং- ১০৫৩৮৮৭ ও ১০৫৩৮৮৮ হতে আমার প্রতিষ্ঠানকে অবৈধভাবে নন রেসপন্সিভ করার অভিযোগ আনা হয়েছে।  

এদিকে, অভিযান পরিচালনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে অভিযানের নেতৃত্বে থাকা দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেন প্রতিবেদককে জানিয়েছেন, রাঙামাটির রাবিপ্রবি’তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ৪টি প্রজেক্টের অনিয়ম নিয়ে দুদকের অভিযোগ দেয়। তারই প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করেছি।

তিনি জানান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন হতে যাওয়া দুইটি ছাত্রাবাস নির্মাণকারি ঠিকাদার কাসেম কনষ্ট্রাকশন ও শুভ্রাংকর চৌধুরীর জয়েন্টভেঞ্চার দুই ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক টেন্ডারে সাবমিট করা ঠিকাদারির অভিজ্ঞতা সনদ জাল ও অন্যদের বিষয়ে টেষ্ট রিপোর্টগুলো ভূয়া! অভিযানকালীন সময়ে যাচাই করে এমন অভিযোগগুলোর প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। এই বিষয়ে খুব শীঘ্রই দুদক কর্তৃপক্ষ প্রতিবেদন দাখিল করবে বলেও জানিয়েছেন তিনি।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর