চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে এক অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৪:৩৭ পিএম, ২০২১-০৮-১১

চন্দনাইশে এক অসহায় পরিবারের সংবাদ সম্মেলন


চন্দনাইশ উপজেলার চর বরমা এলাকার এক পরিবারকে জরাজীর্ণ বসতঘর ভেঙ্গে টিনের ঘর নিমার্ণ করতে প্রভাবশালী আবদুল মজিদ ও তার পরিবারকর্তৃক বাঁধা দেওয়ার প্রতিবাদে চরবরমাস্থ নিজ বাসভবনে পাশে ১১ আগষ্ট (বুধবার) সকাল ১০টায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী অসহায় পরিবার। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য রেজাউল করিম বলেন, বিগত ২০ বছর আগে শঙ্খ নদীর গর্ভে তাদের ভিটেবাড়ী তলিয়ে গেলে স্থানীয় বর্গা চাষী মৃত আবদুল হামিদের পুত্র আবদুল মজিদের কাছ থেকে বসত ভিটার জন্য ৫০ হাজার টাকা দিয়ে ঘর নিমার্ণের জন্য বন্ধক নেই। পরবর্তীতে মজিদের কাছ থেকে সে জায়গা ক্রয় করার প্রস্তাব দিলে বলেন ষ্ট্যাম্পের মাধ্যমে জায়গা বিক্রি করতে পারবে, তবে রেজিষ্ট্রেরী দিতে পারবে না। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় জায়গার প্রকৃত মালিক থেকে গত ৫ বছর আগে উচিত মূল্যে  জায়গাটি ক্রয় করে নামজারী খতিয়ান সৃজন করে বসবাস করে আসছে।  বর্তমানে কাঁচা বসতঘরটি জরাজীর্ণ হয়ে পড়ায় গত ৬ দিন আগে ঘরটি টিন দিয়ে সংস্কার করার জন্য বাঁশ, গাছ, টিন, বাটামসহ বিভিন্ন নির্মাণ  সামগ্রী নিয়ে আসলে আবদুল মজিদ ও তার পরিবারের লোকজন বসতঘর সংস্কারে বাঁধা দেয় এতে প্রায় আড়াই লক্ষ টাকার বসতঘর সংস্কারের সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। এমতাবস্থায় কয়েকবার আবদুল মজিদ তার সন্ত্রাসী লোকজন দিয়ে প্রাণে মারার চেষ্টা করায় বসত ছেড়ে তার বড় ভাই শ্বাশুড় বাড়ীতে চলে গেছেন। এছাড়া আবদুল মজিদ বন্ধকের ৫০ হাজার টাকা ফেরত দেওয়া তো দুরের কথা আরো ৫০ হাজার টাকা দাবী করছেন। সমাজের কোন কথায় প্রভাবশালী আবদুল মজিদ কর্ণপাত না করায় গত ১০ আগষ্ট চন্দনাইশ থানায় একটি অভিযোগও দায়ের করেছে বলে জানান। তাই তিনি জরাজীর্ণ বসত ঘর পুন:নির্মাণসহ পরিবার-পরিজন নিয়ে বসবাস করার জন্য প্রশাসনসহ সকলের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নন্না মিয়া, মনজুরা বেগম, সফিয়া খাতুন প্রমুখ।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর