শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:৪০ পিএম, ২০২৪-০৯-২৩
ফটিকছড়ির মাইজভান্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.) এঁর আয়োজন ও ব্যবস্থাপনায় আগামী ২ অক্টোবর মাইজভান্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষ্যে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সমন্বয় সভায় মাইজভান্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.), দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি থানার তদন্ত অফিসার আবু জাফর তুহিন, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পল্লী বিদ্যুৎতের কর্মকর্তা, হাইওয়ে থানা পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিলাদুন্নবী মাহফিল সুপারভিশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে অনুষ্ঠানে অসহায় ৬ মহিলাকে ৬টি সেলাই মেশিন এবং দুই শিক্ষার্থীকে ২টি ল্যাপটপ প্রদান করেন অতিথিবৃন্দ।
প্রশাসনিক সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি শৃংখলা, কল্যাণ ও মুক্তিকামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited