শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৯:৫৯ পিএম, ২০২৬-১০-০২
চট্টগ্রামের পটিয়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি সেতুর সংযোগ সড়ক ধসে গিয়ে যাতায়াত ব্যবস্থা চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বাধ্য হয়ে প্রতিদিন হাজারো মানুষকে মারাত্মক ঝুঁকি নিয়ে হেঁটে পারাপার হতে হচ্ছে। পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন-আলামপুর সংযোগ সড়কের কৃষ্ণখালী খালের ওপর নির্মিত এই সেতুটি বর্তমানে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় সেতুটি খালে বিলীন হয়ে যেতে পারে। ইতোমধ্যে ব্রিজের কয়েকটি পিলারের মাটি সরে গেছে। ধলঘাট ছাড়াও আশপাশের গ্রামের লোক এ সড়কে চলাচল করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৬ মার্চ চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির তৎকালীন জাতীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল ২০ মিটার দীর্ঘ এই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটির দক্ষিণ পাশে ধলঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এবং উত্তর পাশে ৮ নম্বর ওয়ার্ড অবস্থিত। খালের জোয়ার-ভাটার তোড়ে সেতুর দক্ষিণ পাড়ের সংযোগ সড়কের মাটি ধসে ঝুঁকিপুর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি বিপজ্জনক অবস্থায় থাকলেও এটি সংস্কারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
ধলঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আবছার জানান, যানবাহন চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন জরুরি চিকিৎসা প্রত্যাশী রোগী, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীরা। বিশেষ করে গর্ভবতী নারী ও মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ বাদশা বলেন, এই সড়ক দিয়ে অসংখ্য মানুষের যাতায়াত, গাড়ি চলাচল করে। কিন্তু বর্তমানে অবস্থায় গাড়ি তো দূরের কথা মানুষ ও হিমশিম খাচ্ছে চলাচল করতে। এই সড়কের কাজ দ্রুত না করলে আরো বিপদ হতে পারে।
পটিয়া উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ জানান, বিষয়টি তিনি ইতোমধ্যে জেনেছেন। ঈশ্বরখাইন-আলামপুর ব্রিজটি নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রিজ সংলগ্ন এক কিলোমিটার রাস্তার প্রস্তাব রয়েছে।
এদিকে জনদুর্ভোগ লাঘব এবং যানবাহন চলাচল স্বাভাবিক করতে অতি দ্রুত ভাঙন রোধে সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ: একজন কর্মকর্তা আসেন, দায়িত্ব পালন করেন এবং একদিন বদলির আদেশ নিয়ে চলে যা...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত উত্তর মাদার্শায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ার কোলাগাঁওয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পহেলা বড়ুয়ার দুই চাচাতো ভাইকে দেখতে হাসপাতালে গà...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপà...বিস্তারিত
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার যোà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited