শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:২৪ এএম, ২০২৬-০৯-১৬
কে. এম. আলী হাসান
চট্টগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থার নামে চলছে নানা অনিয়ম ও লুটপাট—এমন অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মহল থেকে। অভিযোগ রয়েছে, ভুয়া সংগঠনের চেয়ারম্যান, পরিচালক ও নির্বাহী পরিচালক পরিচয়ে কিছু ব্যক্তি সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন এবং বিভিন্ন দপ্তরে তদবির বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘নারী উন্নয়ন সংস্থা’, ‘সামাজিক সংস্থা’সহ বিভিন্ন নাম ব্যবহার করে কিছু সংগঠন সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করছে। অথচ এসব কথিত সংস্থার বিষয়ে গভীরভাবে অনুসন্ধান করলে অনেকেরই বৈধ নিবন্ধন বা প্রয়োজনীয় অনুমোদন নেই বলে অভিযোগ রয়েছে।
এদিকে চট্টগ্রামে ‘এসডিএস’ নামে একটি কথিত সংগঠনের এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন নেই বলেও অভিযোগ উঠেছে। এরপরও সংগঠনটির সংশ্লিষ্টরা বিভিন্ন সরকারি দপ্তরে তদবির করে বেড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামে এ ধরনের সংগঠনের সংখ্যা কম নয়। সেবার নামে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করলেও নিজেদের ‘সভাপতি’, ‘সম্পাদক’ কিংবা ‘নির্বাহী পরিচালক’ হিসেবে পরিচয় দেন কেউ কেউ। অনুসন্ধান করলে দেখা যেতে পারে, এসব সংগঠনের অনেকেরই প্রয়োজনীয় অনুমোদন বা নিবন্ধন নেই। এমনকি কোনো কোনো সংগঠনের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনও নেই বলে অভিযোগ রয়েছে। এরপরও তারা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ের চেষ্টা করছে।
অন্যদিকে, চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করা ভালো এনজিওগুলোর কার্যক্রমও এসব কথিত ভুঁইফোড় সংগঠনের কারণে প্রশ্নের মুখে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনজিও হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় নিবন্ধন ও অনুমোদন গ্রহণের বিধান রয়েছে। বিশেষ করে বিদেশি অনুদান গ্রহণ ও তা নিয়ে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো সংগঠন এনজিও হিসেবে পরিচয় দিয়ে বিদেশি অনুদান গ্রহণ বা সংশ্লিষ্ট সুবিধা নেওয়ার সুযোগ পায় না।
অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় অনুমোদন না থাকা সত্ত্বেও চট্টগ্রামের কতিপয় কথিত এনজিওর সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে তদবির করে বেড়াচ্ছেন। জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, পুলিশ কমিশনারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও দপ্তরে গিয়ে বিভিন্ন বিষয়ে তদবির করার অভিযোগও রয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, এনজিওর নাম ব্যবহার করে কেউ কেউ প্রভাব বিস্তার ও তদবির বাণিজ্যের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এ ধরনের কথিত ভুঁইফোড় সংগঠনের তালিকাও দীর্ঘ বলে দাবি সংশ্লিষ্টদের।
এ বিষয়ে এক বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভুয়া এনজিওর নামে যেসব প্রতারণা ও অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজন হলে এসব ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে শিগগিরই শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে। যেসব বেসরকারি সংস্থার প্রয়োজনীয় এনজিও অনুমোদন নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কালো তালিকাভুক্ত করার বিষয়টিও বিবেচনা করা হতে পারে। তবে বৈধ কার্যক্রম পরিচালনাকারী ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত সংস্থাগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
সম্প্রতি ‘এসওএস’ নামে একটি কথিত এনজিওর বিরুদ্ধে নারীদের পক্ষ থেকেও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে। অভিযোগকারীদের দাবি, সংগঠনটির সংশ্লিষ্টরা বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এসব অভিযোগেরও যথাযথ তদন্তের দাবি উঠেছে।
চট্টগ্রামে অনেক সুনামধন্য এনজিও রয়েছে, যারা দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে করোনাকালীন সময়ে এসব প্রতিষ্ঠানের অনেকেই চট্টগ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংশ্লিষ্টদের মতে, প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠানগুলো প্রয়োজন ছাড়া সরকারি দপ্তরে ঘোরাঘুরি করে না; বরং দাপ্তরিক প্রয়োজনেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে।
অন্যদিকে, কথিত ভুঁইফোড় সংগঠনের সংশ্লিষ্টদের প্রায়ই কখনো জেলা প্রশাসকের কার্যালয়ে, কখনো বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিংবা অন্যান্য সরকারি দপ্তরে বিভিন্ন ফাইল নিয়ে তদবির করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। জনসেবার নামে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট মহলের দাবি, প্রকৃত জনসেবামূলক এনজিও ও ভুঁইফোড় সংগঠনগুলোকে আলাদা করে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও তদন্ত করা জরুরি। একই সঙ্গে অনুমোদনহীনভাবে এনজিও পরিচয় ব্যবহার করে সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা গ্রহণের অভিযোগেরও তদন্ত হওয়া প্রয়োজন।
স্টাফ রিপোর্টার : : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তঘেঁষা বান্দরবানের আলীকদম উপজেলায় দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনকভাব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited