চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে কোটি টাকার সরকারি জমি দখল: বন্ধ পানি চলাচল, বিপাকে শত শত কৃষক

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৬:০৭ পিএম, ২০২৫-০৪-৩০

হাটহাজারীতে কোটি টাকার সরকারি জমি দখল: বন্ধ পানি চলাচল, বিপাকে শত শত কৃষক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোটি টাকার সরকারি জমি দখল করে সেখানে দোকান নির্মাণের জন্য মাটি ভরাট করা হচ্ছে। এতে বন্ধ হয়ে গেছে পানি চলাচলের রাস্তা। ফলে ক্ষতির মুখে পড়েছেন এলাকার শত শত কৃষক।

জানা গেছে, চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের উপজেলার ভাঞ্জইন ব্রিজ সংলগ্ন পূর্ব দক্ষিণ পাশে লাগোয়া প্রায় ৪ শতক সরকারি জমি দখল করে সেখানে দোকান তোলার উদ্দেশ্যে মাটি ফেলা হচ্ছে। স্থানীয় সূত্র বলছে, গড়দুয়ারা  ইউপির সাবেক সদস্য মাহমুদ আলী কোনো অনুমতি ছাড়াই গায়ের জোরে প্রভাব খাটিয়ে এ কার্যক্রম চালাচ্ছেন।  অভিযোগ রয়েছে, তিনি ১২ লাখ টাকা ব্যয়ে এক সিন্ডিকেটকে মাটি ভরাটের দায়িত্ব দিয়েছেন, যে সিন্ডিকেট প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘ম্যানেজ’ করার দায়িত্বে রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে একাধিকবার গিয়ে ফিরে এসেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামান জনি। 

সর্বশেষ গত ১২ এপ্রিল রাতে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ভরাট ও অবৈধ দখল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে আইন অমান্যকারীদের ৫০ হাজার টাকা জরিমানার কথা বলেন। তবে অভিযুক্তরা পরের দিন বেলা বারোটার দিকে ইউএনও অফিসে গেলে ইউএনও ওই টাকা আদায় না করে উল্টো ম্যানেজড হন।  এরপর থেকে মাটি ভরাটের কার্যক্রম  আরো বহু গুনে বেড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। 

এ ব্যাপারে অভিযুক্ত সাবেক মেম্বার মোহাম্মদ আলী বলেন, “সরকারের অনুমতির কিসের দরকার? হাটহাজারীর বিভিন্ন জায়গায় যেমন চলছে, আমিও তেমন করছি। এসব বিষয়ে অনুমতি চাওয়াটা হাস্যকর। আমি ১২ লাখ টাকা খরচ করে ঠিকাদার নিয়েছি, ঠিকাদারই সব দেখভাল করবে।”
তাঁর এই বক্তব্যে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। অনেকের প্রশ্ন, প্রশাসনের নীরব ভূমিকা কি তাহলে কারো সঙ্গে সমঝোতার ফল?

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ইউএনও কখনো কঠোর ব্যবস্থা নিচ্ছেন, আবার কোথাও গিয়ে রহস্যজনকভাবে চুপ থাকছেন। এটা দ্বৈত নীতির পরিচায়ক। একজন বলেন, “আমার কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে, অথচ মোহাম্মদ আলীর মতো প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী ইউএনও বলেন, “আমি ওদেরকে নিষেধ করেছি। আবার যদি মাটি ভরাট করতে দেখি, তখন ব্যবস্থা নেব।”

এদিকে স্থানীয় কৃষকরা বলছেন, পানি চলাচলের পথ বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে আশপাশের জমিতে পানি জমে যাবে। বর্ষা মৌসুম একেবারে আসন্ন। পানি চলাচলের পথটি বন্ধ করে দিলে ধানসহ মৌসুমি ফসল ক্ষতির মুখে পড়বে।

এলাকাবাসীর দাবি, দ্রুত এই অবৈধ দখল বন্ধ করে পানি চলাচলের পথ উন্মুক্ত রাখতে হবে। পাশাপাশি তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর