চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

কুমারী ব্রিজ সড়কে ভয়াল ডাকাতি পুলিশ পাহারার মাঝেই লুটপাটের মহোৎসব

নিরাপত্তাহীনতার চোরাবালিতে সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার :    |    ০৬:১৮ পিএম, ২০২৫-০৯-৩০

কুমারী ব্রিজ সড়কে ভয়াল ডাকাতি পুলিশ পাহারার মাঝেই লুটপাটের মহোৎসব

কুমারী ব্রিজ সংলগ্ন সড়কে ডাকাতির মহোৎসব, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ। গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ৭টা ৩০ মিনিটে কুমারী ব্রিজ থেকে সামান্য সামনে দুর্বৃত্তরা রাস্তার মাঝখানে গাছ ফেলে পর্যটকদের ওপর হামলা চালিয়ে ডাকাতির ঘটনা ঘটিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন প্রায় একই কৌশলে ওই এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা।

অভিযোগ রয়েছে, কুমারী ব্রিজ এলাকায় পুলিশ ডিউটি থাকলেও ব্রিজের বিপরীত পাশে চকরিয়া সড়ক থেকে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত প্রতিদিন ডাকাত দলের তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় জনসাধারণ প্রশ্ন তুলেছেন, পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কীভাবে ধারাবাহিকভাবে ডাকাতির ঘটনা ঘটছে।

এ বিষয়ে এলাকার ব্যবসায়ী ও যাত্রীরা বলেন, রাতে চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের কারণে এ সড়ক ব্যবহারকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ডাকাতির কারণে তাদের ব্যবসায়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সচেতন মহল মনে করছেন, এভাবে প্রতিদিন ডাকাতির ঘটনা ঘটতে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এবং সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা হারাবে। তারা দ্রুত পুলিশের টহল জোরদার, রাতের বেলা অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

সাধারণ মানুষের প্রশ্ন লামা ও চকরিয়া ফাঁসিয়াখালি সড়কের এই বেপরোয়া ডাকাতি কবে বন্ধ হবে, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখন কার্যকর পদক্ষেপ নেবে?

রিটেলেড নিউজ

সিআইডির ওসি পরিচয়ে সরকারি কর্মকর্তাদের ফোন, তদন্তের নামে চাঁদাদাবির অভিযোগ

সিআইডির ওসি পরিচয়ে সরকারি কর্মকর্তাদের ফোন, তদন্তের নামে চাঁদাদাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার : : সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উ...বিস্তারিত


ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি সিআইপি মুজিবের বাসভবনে গুলিবর্ষণ

ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি সিআইপি মুজিবের বাসভবনে গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চন্দনপুরা ভুইয়া গলিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ...বিস্তারিত


সাবেক কাউন্সিলর সুমন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

সাবেক কাউন্সিলর সুমন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

আমাদের ডেস্ক : : সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযো...বিস্তারিত


 কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, আটক ১

 কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, আটক ১

কুতুবদিয়া প্রতিনিধি :: : কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্য...বিস্তারিত


রাঙামাটিতে সোনালী ব্যাংক কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা

রাঙামাটিতে সোনালী ব্যাংক কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ, পরবর্তীতে সেগুলো দেখিয়ে দীর্ঘদ...বিস্তারিত


ফেনী সীমান্তে বিজিবি'র বিশেষ অভিযানে গাঁজা ও ভারতীয় মালামাল জব্দ

ফেনী সীমান্তে বিজিবি'র বিশেষ অভিযানে গাঁজা ও ভারতীয় মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ২৫ লক্ষ টাকার ৮২ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গা...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর