শিরোনাম
ঢাকা অফিস : | ০৭:০৩ পিএম, ২০২২-০৬-০১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার।
তিনি বলেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এসব কথা বলেন। মহাযোগীর তিরোধান দিবসে সকল ভক্ত-অনুরাগীদের তিনি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, সিদ্ধ যোগীপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মধ্যে কখনো জাতিভেদ ছিল না। তাই জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তাঁর শরণে যেতেন এবং তিনিও সবাইকে সমান দৃষ্টিতে দেখতেন।
বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা এখন উন্নয়নশীল দেশ। আমরা বাংলাদেশে সমভাবে সবার উন্নয়ন করে যাচ্ছি উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।
তিনি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষ্যে সকল আয়োজনের সফলতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited