চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে রাশিয়া ‘বসে থাকবে না’

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:১৮ পিএম, ২০২২-০২-০২

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে রাশিয়া ‘বসে থাকবে না’

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের দূরত্ব যেন বেড়েই চলেছে। দুই পক্ষই একের পর এক হুমকি দিচ্ছে।

ইউক্রেনে হামলা করলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। উল্টো রাশিয়াও বসে থাকবে না বলে জানান দিয়েছে। তবে এই পরিস্থিতিতে পশ্চিমাদের শান্ত থাকতে বলেছে ইউক্রেনের প্রেসিডেন্ট।  
নিষেধাজ্ঞার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়েসলি নেবেনজিয়া বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কো শুধু ক্ষতিগ্রস্ত হবে না। সেইসঙ্গে এর জবাবও দেবে।
পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, স্থানয়ি সময় মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেওয়া এক বক্তব্যে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেন।

ওয়েসলি নেবেনজিয়া বলেন, আমরা নিষেধাজ্ঞায় অভ্যস্ত হয়ে পড়েছি। তারা যদি নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে শুধুমাত্র রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে না। আমরা আশা করছি তারা এ বিষয়টি উপলব্ধি করে নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকবে। নিষেধাজ্ঞার জবাব দেওয়া হবে এবং আমরা অবশ্যই জবাব দেব।  

ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র যেসব কথা বলছে, ওেই বিষয়ে রাশিয়া নীরব থাকবে না।  

দূতাবাসের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপড়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া নয়। আমরা নিষেধাজ্ঞার হুমকির বিপরীতে পশ্চাদপসরণ করতে রাজি নই।  

রুশ দূতাবাস আরও জানান, যুক্তরাষ্ট্রের কারণেই প্রায় এক দশক আগে ইউক্রেনে উগ্র জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় এবং এর ফলেই ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটে ওই প্রজাতন্ত্র রাশিয়ার সঙ্গে যোগ দিতে সম্মত হয়।  

তবে যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেন দখল করতেই সীমান্তে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। কিন্তু ইউক্রেনে আক্রমণ করলে শুধু রাশিয়ার ওপর নয়, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরও নিষেধাজ্ঞা দেবে মার্কিন প্রশাসন। রাশিয়ার এই আগ্রাসন ঠেকাতে তারা যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।  

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর