শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৬ পিএম, ২০২১-০৪-১০
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে কোভিড টিকাদান কেন্দ্রের সংখ্যা বাড়ছে। চট্টগ্রাম বন্দর হাসপাতালকে সরকার কোভিড ভ্যাকসিনের টিকাকেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করেছে। ইতোমধ্যে সরকারি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর হাসপাতালে টিকা প্রদানের সুবিধাদি পরিদর্শন করেছেন এবং টিকা প্রদান ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
রোববার (১১ এপ্রিল) বন্দর হাসপাতালে পরীক্ষামূলকভাবে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে। পরদিন সোমবার (১২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর হাসপাতালে টিকা প্রদানের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এখন থেকে বন্দর হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণে ইচ্ছুক নাগরিকরা সুরক্ষা অ্যাপে বা সফটওয়ারে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
এতদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চসিক জেনারেল হাসপাতালসহ নির্দিষ্ট কয়েকটি কোভিড টিকাকেন্দ্র নির্বাচনের সুযোগ ছিল। নতুন টিকাকেন্দ্র চালু হলে পুরনো টিকাকেন্দ্রগুলোতে ভিড় কমবে।
বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, সরকারের স্বাস্থ্য বিভাগের কাছে বন্দর কর্তৃপক্ষ চিঠি দেওয়ার প্রেক্ষিতে নতুন টিকাদান কেন্দ্র হচ্ছে বন্দর হাসপাতাল। এটি চালু হলে বন্দরের কর্মকর্তা-কর্মচারী, এলাকাবাসীর সুবিধা হবে।
চট্টগ্রাম বন্দরের কর্মচারী-কর্মকর্তাদের জন্য বন্দর হাসপাতালে ১১১ নম্বর কক্ষে রেজিস্ট্রেশন সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান বন্দর সচিব।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited