চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ইসলামী ব্যাংকে চাকরি পূর্ণবহালের দাবিতে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি    |    ০৭:৪৬ পিএম, ২০২৫-১২-০২

ইসলামী ব্যাংকে চাকরি পূর্ণবহালের দাবিতে মানববন্ধন

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দফায় দফায় টার্মিনেশন লেটার প্রদানের অভিযোগ তুলে চাকরি পূর্ণবহালের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরস্থ ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে সাতকানিয়া–লোহাগাড়ার ব্যাংকার পরিবার ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। টার্মিনেশনের শিকার কর্মকর্তা–কর্মচারী, তাদের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল ইসলাম, হুমায়ুন কবির, মো. করিম, আজিজুল হক, মো. সোলাইমান, মিশকাতুল ইসলাম, পারভেজ রহমান এবং পরিবারের প্রতিনিধি আহমদ হোসেন।
বক্তারা বলেন, ২০১৭ সালে মৌখিক ও লিখিত যাচাই–বাছাই শেষে তারা ইসলামী ব্যাংকে যোগদান করেছিলেন। কোনো রাজনৈতিক বা বাহ্যিক প্রভাব ছাড়াই দীর্ঘ সাত বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার পর হঠাৎ করে টার্মিনেশন লেটার দেওয়া ‘অমানবিক’ ও ‘অযৌক্তিক’।
তারা অভিযোগ করেন, ব্যাংকের নীতিমালা অনুযায়ী সব যোগ্যতা পূরণ করলেও অকারণে চাকরিচ্যুত করা হয়েছে, যা পরিবারগুলোকে চরম আর্থিক সংকটে ফেলেছে। বক্তারা টার্মিনেশন বাতিল, ক্ষতিগ্রস্তদের পুনর্বহাল, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তারা নিয়মিত নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা—এ বিষয়টি স্পষ্ট করার দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা আরও জানান, বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরিচালনা পর্ষদ ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত সমাধান না মিললে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
পারিবারিক সংকটের কথা উল্লেখ করে আহমদ হোসেন বলেন, হঠাৎ চাকরি চলে যাওয়ায় তরুণ কর্মকর্তাদের অনেক পরিবারে চরম হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্যাংকের প্রতি দীর্ঘদিনের আনুগত্যের এমন প্রতিদান হতে পারে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে সাতকানিয়া–লোহাগাড়ার সহস্রাধিক মানুষ অংশ নেন।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর