চট্টগ্রাম   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: শফিকুর রহমান

ঢাকা অফিস :    |    ০৫:৩৬ পিএম, ২০২৬-০৯-১৭

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: শফিকুর রহমান

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একজন নাগরিক দেশে থাকুন কিংবা প্রবাসে থাকুন তিনি ভোটার হলে তার ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কোনো উদ্যোগ নেওয়া হলে তা জুলুম ও অবিচার হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার: বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক জাতীয় সেমিনার-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এখন আমরা শুনছি স্থানীয় সরকার নির্বাচনে তাদের (প্রবাসী) ভোট মাইনাস করার চিন্তা করা হচ্ছে। এটা যদি হয় তাদের ওপর জুলুম ও অবিচার করা হবে। আমরা এটা মানব না।’ তিনি বলেন, ‘এখন তারা ভোটার—তারা দেশে না প্রবাসে, এটা তাদের দোষ নয়। তারা যেখানেই থাকুক, তাদের ভোট দেওয়া নিশ্চিত করতে হবে। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।’ জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জামায়াতের আমির বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা ফিরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তিনি বলেন, ‘আমরা সরকারি দল, বিরোধী দল—আর কোনো বিজয় চাই না। আমরা বিজয় চাই জনগণের।’ ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের সাত দফা দাবি রয়েছে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে যাবেন না।

রিটেলেড নিউজ

ইতালি পাঠানোর নামে অর্ধকোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

ইতালি পাঠানোর নামে অর্ধকোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ১১ জনের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ মানবপাচ...বিস্তারিত


চীনা নৌবাহিনীর ৩টি জাহাজ এলো শুভেচ্ছা সফরে

চীনা নৌবাহিনীর ৩টি জাহাজ এলো শুভেচ্ছা সফরে

নিজস্ব প্রতিবেদক : চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’ (TANG SHAN), ‘দা ছিং’ (DA QING) এবং ‘থাই হু’ (TAI HU) পাঁচ দিনের শুভেচ্ছা সফর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদা দাবির মামলায় ৪ আসামি কারাগারে

ফটিকছড়িতে চাঁদা দাবির মামলায় ৪ আসামি কারাগারে

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে বসতঘরে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি ১০ লাখ টা...বিস্তারিত


চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান ইদ্রিস মিয়া

চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান ইদ্রিস মিয়া

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন মো. ইদ্রিস মিয়া। বৃহস্প...বিস্তারিত


‘কারখানার উন্নত পরিবেশ বাইরে থেকে বোঝা যায় না’

‘কারখানার উন্নত পরিবেশ বাইরে থেকে বোঝা যায় না’

স্টাফ রিপোর্টার : : কয়েক হাজার শ্রমিক এক ফ্লোরে। সারি সারি টেবিলে উন্নত সব সেলাই মেশিন। নতুন কাপড়ে গভীর মনোযোগ দিয়ে সে...বিস্তারিত


প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা অফিস : : চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি)আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন চলম...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর