শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:২৬ পিএম, ২০২১-১১-২৮
দুর্দন্ত পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকটি বড় জয় তুলে নিল লিভারপুল। সাউদাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন দিয়োগো জটা, একটি করে গোল করেন থিয়াগো আলকান্তারা ও ভার্জিল ফন ডাইক। এর আগে নিজেদের লিগে সর্বশেষ ম্যাচে আর্সেনালের বিপক্ষেও একই ব্যবধানে জয় পেয়েছিল অলরেডরা। এদিন লিভারপুল ম্যাচের দ্বিতীয় মিনিটেই সাফল্য পায়। অ্যান্ড্রু রবার্টসনের কাট-ব্যাকে কাছ থেকে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড জটা। পরে ৩২তম মিনিটে মোহামেদ সালাহর পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান অরক্ষিত জটা। এরপর ডি-বক্সের বাইরে আলগা বল পেয়ে ভেতরে ঢুকে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন আলকান্তারা। বিরতির পর ৫২তম মিনিটে স্কোরশিটে নাম লেখান ডাচ ডিফেন্ডার ফন ডাইক। ৭২তম মিনিটে কাছ থেকে উড়িয়ে মেরে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন জটা।
এ জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো লিভারপুল। ১৩ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ২৩ পয়েন্ট নিয়ে চারে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited