চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আ.লীগ নেতাকে দেওয়া জায়গার বরাদ্দ বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার :    |    ০৫:১৮ পিএম, ২০২৫-১১-২৪

আ.লীগ নেতাকে দেওয়া জায়গার বরাদ্দ বাতিলের দাবি

স্কুল-কলেজের জায়গা অবৈধভাবে আওয়ামী লীগ নেতাকে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাকলিয়া কল্পলোক আবাসিকের বাসিন্দারা।
সোমবার (২৪ নভেম্বর) সকালে নগরের বাকলিয়া কল্পলোক আবাসিক খেলার মাঠে এ কর্মসূচি পালন করা হয়। 
কমিটির আহ্বায়ক সফিকুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন স্কুল- কলেজের শিক্ষার্থী ও আবাসিকের বাসিন্দারা। 
এসময় বক্তারা বলেন, ২০১৭ সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিমের প্রতিষ্ঠান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নামে এক একর জায়গা বরাদ্দ দেওয়া হয় সিডিএ’র সাথে যোগসাজশে। এর পর থেকে দীর্ঘদিন ধরে দখল করে আছে জায়গাটি। সম্প্রতি তারা সেখানে নির্মাণকাজ শুরু করে। তবে বাসিন্দাদের বাধায় কাজ বন্ধ রেখেছে।  আবাসিকের স্কুল-কলেজের জন্য বরাদ্দকৃত জায়গা এভাবেই বেহাত হয়ে গেছে। মানববন্ধনে এক একর জায়গার বরাদ্দ বাতিলের দাবি জানান বাসিন্দারা। 
কল্পলোক আবাসিক স্কুল-কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সফিকুল আলম বলেন, আবাসিকের স্কুল কলেজের জায়গা একটি চক্রের যোগসাজশে হাতিয়ে নিয়েছে প্রভাবশালীরা। আমরা দ্রুত আগের বরাদ্দ বাতিল করে জায়গা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। আবাসিকের বাসিন্দাদের সন্তানের জন্য এখনও কোনও স্কুল-কলেজ নির্মাণ করা হয়নি। তাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তা।  সন্তানদের ২ থেকে ৩ কিলোমিটার দূরে স্কুলে পাঠাতে হয়। 
কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আজিজুল হক জানান, ২০০৬ সালে সিডিএ গ্রাহকদের জায়গা বুঝিয়ে দিয়েছে। কিন্তু এখনও স্কুল-কলেজ নির্মাণ করতে পারেনি। স্কুল-কলেজের জন্য বরাদ্দকৃত জায়গা ২০১৭ সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিমের প্রতিষ্ঠান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নামে অবৈধভাবে বরাদ্দ দেওয়া হয়। আবাসিক এলাকায় ইউনিভার্সিটি হতে পারে না।
বিএনপি নেতা মোহাম্মদ হারুন বলেন, আমরা আমাদের অধিকার চাই। এই জায়গা আমাদের সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ। সেই জায়গা তাদের ফিরিয়ে দিতে হবে।
এসময় আন্দোলনকারীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিসমূহ হল- দ্রুত সময়ে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে অবৈধভাবে দেওয়া প্রায় এক একর জায়গার বরাদ্দ বাতিল করতে হবে, বর্তমানে চলমান নির্মাণকাজ বন্ধ করতে হবে, বরাদ্দ বাতিল করে সরকারিভাবে বা সিডিএ’র মাধ্যমে স্কুল-কলেজ নির্মাণ করতে হবে। 
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ জসিম উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ মামুন, প্রবাসী মোহাম্মদ ইসমাইল হোসেন, নুরুল আমিন, নজরুল ইসলাম, ব্যবসায়ী মতিউর রহমান, ব্যবসায়ী মোহাম্মদ রাসেল আহমেদ, ব্যাংক কর্মকর্তা ওসমান গনি, ব্যবসায়ী জয়নাল আবেদিন, প্রবাসী নজরুল ইসলাম, মীর আহমদ, জামাল উদ্দিন মোল্লা প্রমুখ। 
এদিকে কল্পলোক আবাসিক স্কুল-কলেজ বাস্তবায়ন কমিটির স্মারকলিপির প্রেক্ষিতে একজন উপ-সচিবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে গণপূর্ত মন্ত্রণালয়।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর