চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলীকদমে রাতের গভীরে অবৈধ পাহাড় কাটার মহা উৎসব: প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পরেও নেই কোন দৃশ্যমান প্রদক্ষেপ

স্টাফ রিপোর্টার :    |    ০৮:৫৪ পিএম, ২০২৬-০২-২৬

আলীকদমে রাতের গভীরে অবৈধ পাহাড় কাটার মহা উৎসব: প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পরেও নেই কোন দৃশ্যমান প্রদক্ষেপ

বান্দরবানের আলীকদম উপজেলার আলীকদম সদর ইউনিয়নের গোনা পাড়া ৩নং ওয়ার্ডে সুরুজ সওদাগরের বাড়ির পাশের একটি পাহাড় কেটে সমতল করার ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়ভাবে সরেজমিনে দেখা যায়, সংশ্লিষ্ট স্থানে ব্যাপকভাবে মাটি অপসারণের ফলে প্রাকৃতিক টিলার গঠন ভেঙে পড়েছে এবং এলাকাটি প্রায় অনাবাদি ও বিরান চিত্র ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পাহাড় কেটে ট্রাকযোগে মাটি সরানো হয়। এতে শুধু পরিবেশের ভারসাম্য নষ্টই হচ্ছে না, বরং বর্ষা মৌসুমে সম্ভাব্য ভূমিধস, সড়ক ধস ও পাশ্ববর্তী বসতবাড়ির নিরাপত্তা ঝুঁকির আশঙ্কাও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, পার্বত্য এলাকায় পাহাড় কাটার ফলে মাটির প্রাকৃতিক ধারণক্ষমতা কমে যায় এবং অল্প বৃষ্টিতেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
আইনগত দৃষ্টিকোণ থেকে, অনুমোদন ব্যতীত পাহাড় কাটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জরিমানা, জেল কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
ঘটনাটি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। এ বিষয়ে দৈনিক আমাদের চট্টগ্রাম–কে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন,
“গভীর রাতে এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে থানার ডিউটি অফিসারকে অবহিত করা বা ৯৯৯ নম্বরে কল দেওয়া উচিত। পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন,
“গত ছয় মাসে অন্তত ১৫ দিন গভীর রাতে পাহাড় কাটা ও মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছি। তবে প্রতিটি ঘটনায় ব্যক্তিগতভাবে উপস্থিত থাকা সবসময় সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করবে; প্রয়োজন হলে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।”
ইউএনও জানান, পবিত্র রমজান মাসেও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নিয়মিত বাজার মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্ট সচেতন মহল মনে করছে, পাহাড় কাটা প্রতিরোধে প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ও কঠোর নজরদারি জরুরি। অন্যথায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড অব্যাহত থাকলে পরিবেশগত বিপর্যয় দীর্ঘমেয়াদে জননিরাপত্তা, সড়ক যোগাযোগ এবং জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
 

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর