শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৩:৫১ পিএম, ২০২২-০৩-২১
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয় ব্যক্তি আহত হয়েছে। সোমবার সকালে হাটহাজারী -নাজিরহাট মহাসড়কের মিরেরহাট সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিকসা ও চাঁদের গাড়ীর সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের প্রিয়ামণি (১৬), একই ইউনিয়নের মমতাজ( ২০),মাহিয়া (৭)কে গুরুতর আহত হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ। দুর্ঘটনায় আবুল কালাম( ৫৫), মোঃ সোহরব( ২৫) ও রাহেদ পারভেজ ( ২৮)।
স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার সকালে মহাসড়কের মিরেরহাট সংলগ্ন এলাকায় একটি চাঁদের গাড়ি বাইপাস সড়ক থেকে মহাসড়কে উঠার সময় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী অটোরিকসা ( সিএনজি)কে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশুসহ ৬ জন গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপরোক্ত তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুল আজম বলেন,দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং গাড়িগুলো আটক করে থানায় নিয়ে আসি ,তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited