শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:৫৯ পিএম, ২০২৬-১০-২৫
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি, নারী নির্যাতন মামলার আসামি ও দুই কিশোরসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে মাদক কারবারের অভিযোগে আটক করা হয়েছে। তারা হলেন জুয়েল (৪২), মো. কাজল (৪৫), আতিকুর রহমান (২৮) ও কাঞ্চন দে (৩৬)।
এ ছাড়া বরকল উপজেলার সুবলং এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চাকমা (২৫) ও রিমন চাকমাকে (২২) রাস্তায় বেসামাল অবস্থায় জনবিরক্তিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক তিনজন হলেন মোহাম্মদ ইয়াছিন (৪৮), মো. নেয়ামত উল্লাহ (২৪) ও শিমুল (২৪)। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত পুলিশি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এদিকে, নারী নির্যাতনের অভিযোগে জাকির হোসেন (৩০) নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, কিংবা মামলার ধারাসহ বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, সন্দেহজনক অবস্থায় শুভ বড়ুয়া (১৭) ও মো. মারুফ হোসেন (১৭) নামে দুই কিশোরকে আটক করা হয়। পরে তাঁদের পরিচয় ও তথ্য যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এরপর মুচলেকা নিয়ে দুই কিশোরকে তাঁদের বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, আটক প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাঁদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি গিটার কখনো কখনো শুধু বাদ্যযন্ত্র থাকে না—হয়ে ওঠে একটি সময়ের কণ্ঠস্বর। বাংলাদেশের ব্যান্ডস...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : রাতের নীরবতায় একটি মুঠোফোনের পর্দায় ভেসে উঠেছিল বাবার কাছে পাঠানো মেয়ের শেষ আকুতি। নিজের অবস্থান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited