চট্টগ্রাম   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পটিয়ার জগন্নাথ ধামে ভিন্ন আঙ্গিকে দুর্গা পূজা: শান্তির বার্তার সাথে সড়ক নিরাপত্তার সচেতনতা

পটিয়া প্রতিনিধি :    |    ০৪:২০ পিএম, ২০২৬-১০-১৩

পটিয়ার জগন্নাথ ধামে ভিন্ন আঙ্গিকে দুর্গা পূজা: শান্তির বার্তার সাথে সড়ক নিরাপত্তার সচেতনতা

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামের জগন্নাথ ধাম মিলন মন্দির পূজা মন্ডপ এবার ভিন্ন চিন্তা ও সৃজনশীলতায় সবার নজর কেড়েছে।

মন্ডপের মূল প্রবেশদ্বারের ঠিক ২০ ফুট ওপরে স্থাপন করা হয়েছে মা দুর্গার বিশাল মুখমন্ডল। এখনো আলোকসজ্জার কাজ পুরোপুরি শেষ না হলেও, এই বিশাল মুখাকৃতির রূপ দেখতেই দূর-দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন কৌতূহলী দর্শনার্থীরা।

শিল্পী এমন নিখুঁতভাবে মায়ের মুখমন্ডল ফুটিয়ে তুলেছেন, সাথে একটি বিশাল আশীর্বাদের হাত এমনভাবে প্রদর্শন করা হয়েছে যেন স্বয়ং মা দুর্গা শান্তি ও অভয়ের বার্তা নিয়ে মন্ডপে হাজির হয়েছেন। প্রতিমায় করুণাময়ী ও শান্তির রূপকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এবারের মন্ডপের সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো ধর্মীয় ভাবনার সাথে সামাজিক সচেতনতার মেলবন্ধন। মন্ডপ সজ্জায় "পথেই জীবন" স্লোগানকে সামনে রেখে সড়কে গাড়ি চলাচলের দৃশ্য ও সড়ক দুর্ঘটনার সতর্ক বার্তা তুলে ধরা হয়েছে। শিল্পীর ভাষায়, স্বয়ং মা দুর্গাই যেন দর্শনার্থীদের সড়ক পথে সাবধানে চলার আহ্বান জানাচ্ছেন।

 

এ বিষয়ে ভাস্কর্য শিল্পী নয়ন দে বলেন, "বর্তমানে সড়কে যে হারে দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, তার বড় কারণ আমাদের অসাবধানতা। তাই এবারের দুর্গাপূজায় মায়ের প্রতিমার মাধ্যমে আমি সবাইকে সড়ক পথে সাবধানতা অবলম্বনের বার্তা দিতে চেয়েছি।"

দর্শনার্থী ও সাংবাদিক সুজিত দত্ত বলেন, "শুধু ধর্ম নিয়ে থাকলে হবে না, ধর্মের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মের সম্পৃক্ততাই প্রকৃত ধর্ম। এই মন্ডপে সড়ক দুর্ঘটনার সতর্কবার্তা দিয়ে সেটাই প্রমাণ করা হয়েছে।"

জগন্নাথ ধাম মিলন মন্দির উন্নয়ন ও দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক অর্জিত দে বাবু বলেন, "আমরা দর্শনার্থীদের ভিন্ন কিছু উপহার দিতে পেরেছি। আমাদের বিশ্বাস, দক্ষিণ চট্টগ্রামে এবার আমাদের পূজা মন্ডপই সেরা মন্ডপ হিসেবে বিবেচিত হবে।"

রিটেলেড নিউজ

৪৪ বছরেও চালু হয়নি আদালত, আলীকদমে বিচারিক সেবা ফেরাতে প্রতিমন্ত্রীর উদ্যোগ

৪৪ বছরেও চালু হয়নি আদালত, আলীকদমে বিচারিক সেবা ফেরাতে প্রতিমন্ত্রীর উদ্যোগ

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দীর্ঘ চার দশকের বিচারিক স্থবিরতা ও পাহাড়ি জনপদের মানুষের দীর্ঘদিনের ভà...বিস্তারিত


পটিয়ায় জৈব সার উৎপাদনে সফল গৃহবধূ রুমা আকতার

পটিয়ায় জৈব সার উৎপাদনে সফল গৃহবধূ রুমা আকতার

পটিয়া প্রতিনিধি : : স্বামীর দুটি কিডনি অকেজো। নিয়মিত চিকিৎসা ও রক্ত নেওয়ার মধ্য দিয়ে কাটছে তাঁর দিন। এমন প্রতিকূলতার à...বিস্তারিত


বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : দুর্যোগের ঝুঁকি হ্রাস, পারিবারিক পর্যায়ে আগাম প্রস্তুতি জোরদার এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা à...বিস্তারিত


পটিয়ায় জৈব সার উৎপাদনে, সফল গৃহবধূ রুমা আকতার।

পটিয়ায় জৈব সার উৎপাদনে, সফল গৃহবধূ রুমা আকতার।

পটিয়া প্রতিনিধি : : পটিয়া প্রতিনিধি : স্বামীর দুটি কিডনি অকেজো। নিয়মিত চিকিৎসা ও রক্ত নেওয়ার মধ্য দিয়ে কাটছে তাঁর দিà¦...বিস্তারিত


রাউজানে আগুনে পুড়ল ৩ বসতঘর

রাউজানে আগুনে পুড়ল ৩ বসতঘর

রাউজান প্রতিনিধি : : রাউজান উপজেলায় মধ্যরাতে তিনটি বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়েছে বসতঘর, গবাদিপশু, ন...বিস্তারিত


দেশের প্রতিটি স্কুল সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে: সরোয়ার আলমগীর

দেশের প্রতিটি স্কুল সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে: সরোয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি : : দেশের প্রতিটি স্কুল সরকারিকরণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এ কার্যক্রমের কাজ শুরু হয়েছে বলে জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর