শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০২:০০ পিএম, ২০২২-০৬-২০
টানাবর্ষণের ফলে সৃষ্ট প্রকৃতির বৈরি পরিবেশে সম্ভাব্য দূর্যোগ থেকে শিশু-কিশোরদের রক্ষায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটির সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। প্রতিবেদককে মুঠোফোনে তিনি জানিয়েছেন, রোববার রাঙ্গামাটি জেলা পরিষদের মাসিক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অপরদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের দায়িত্বশীল একজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষকে পত্র দেওয়া হবে।
এদিকে রবিবার( ১৯জুন) রাত সাড়ে দশটার সময় প্রতিবেদকের মুঠোফোন কলে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসেন জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় দূর্যোময় পরিস্থিতিতে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্থ হতে পারে সেই আশঙ্কায় রোববার অনুষ্ঠিত জেলা পরিষদের মাসিক মিটিংয়ে রাঙামাটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তারই আলোকে আমরা কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমে অংশ গ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি।
বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট্য বিদ্যালয়গুলোতে ম্যাসেজ পাঠানো হয়েছে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এক প্রশ্নের জবাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited