শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৭:৫৩ পিএম, ২০২২-০২-০৭
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সাজ্জাদ খান পরিচালিত আলোচিত সিনেমা ‘সাহস’। মার্চে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক।
এরইমধ্যে মুক্তিকে সামনে রেখে সোমবার (০৭ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে সিনেমাটির একটি পোস্টার। এতে সাহসী চরিত্রে ধরা দিয়েছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। পোস্টারটিতে ন্যায়বিচার পাওয়ার জন্য একজন নারীর সংগ্রামের ইঙ্গিত দেখা গেছে।
এ প্রসঙ্গে সাজ্জাদ খান আমাদের চট্টগ্রামকে বলেন, ‘সাহস’ নিয়ে তো অনেক সংগ্রাম করতে হলো, এবার মুক্তির পালা। মার্চের যে কোনো একটি ভালো দিনে সিনেমাটি মুক্তি দিতে চাই, তবে এখনো তারিখ ঠিক করিনি। পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করলাম।
সিনেমাটিতে নাজিয়া হক অর্ষার বিপরীতে দেখা যাবে মোস্তাফিজুর নূর ইমরানকে। ২০২০ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে বাগেরহাটে ‘সাহস’র শুটিং সম্পন্ন হয়। সিনেমাটির আবহ সংগীত করেছেন রুবেল।
২০২১ সালে সেন্সরে ‘সাহস’ জমা দেওয়া হলে ওই বছরের ১৪ জুনে সেন্সর বোর্ড এটিকে নিষিদ্ধ করে। পরবর্তীতে ফের নতুন করে সিনেমাটি জমা দেওয়া হলেন সামান্য সংশোধন সাপেক্ষে একই বছর ৬ সেপ্টেম্বর ছাড়পত্র পায় ‘সাহস’।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited