চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে ইউপি সদস্য সমর হত্যায় জড়িত সন্দেহে চাকমা যুবক আটক

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০১:২৬ পিএম, ২০২১-০৩-১৮

রাঙামাটিতে ইউপি সদস্য সমর হত্যায়  জড়িত সন্দেহে চাকমা যুবক আটক

রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহ সুমন চাকমা নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে বিজিবি। আটক যুবক বাঘাইছড়ি ইউনিয়নের লম্বাছড়া এলাকার মেরি চাকমার ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গত ২৪ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর পোনে এক ঘটিকায় উপজেলা পরিষদে ঢুকে  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে ইউপি সদস্য ও জেএসএস এমএন লারমা দলের নেতা সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করে দুই সন্ত্রাসী ফাঁকা গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় বাঘাইছড়ি থানায় ৩০২/৩৪ ধারায় দায়েরকৃত মামলা নং-০৬, তারিখ-২৪/০২/২০২১ইং।

এই ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাসহ জেএসএস সন্তু লারমা দলের ১৮ জনকে আসামি করে মামলা করে নিহত সমর বিজয় চাকমার ভাই বিনয় চাকমা। এরপর থেকেই এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ও আসামিদের আটক করতে পুলিশের পাশাপাশি বিজিবিও নিয়মিত টহল জোরদার করে।

বুধবার (১৭ মার্চ)  রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে সুমন চাকমাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। বাঘাইছড়ি থানার এসআই সাইদ আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিকে আজ রাঙামাটি আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

উল্লেখ্যযে গত দুই বছরে বাঘাইছড়িতে পাহাড়ী আঞ্চলিক দলের সন্ত্রাসীদের গুলিতে ২৩ জন  নিহত ও ৩৩ জন আহত হয়েছে। এছাড়াও ১৮ই মার্চ উপজেলা ট্রাজেডির দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে মানববন্ধন করার কথা রয়েছে স্থানীয়দের। ২০১৯ সালের ১৮ই মার্চ উপজেলা পরিষদ নির্বাচন শেষে ভোট কেন্দ্র থেকে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নির্বাচনী কর্মকর্তাসহ গুলিতে ৮ জন নিহত ও ৩৩ জন আহত হয় ঐ ঘটনায় মামলা হলেও এখনো ধরা পরেনি মূল আসামিরা। কষ্ট আর যন্ত্রনায় মানবেতর জীবন কাটছে আহতদের।  

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর