চট্টগ্রাম   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থী একরামের মতবিনিময় সভা,মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৪:৩০ পিএম, ২০২৬-১০-১৭

ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থী একরামের মতবিনিময় সভা,মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ভূজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি দাঁতমারা ইউনিয়নকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
গত ১৬ অক্টোবর রাতে দাঁতমারা বড় বেতুয়া স্কুল মাঠে এলাকাবাসীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। পরে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে সভাটি জনসমাগমপূর্ণ হয়ে ওঠে।

সমাজসেবক আলী আজমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মাওলানা আবু তালেব। এতে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি খানজালা, সাজ্জাতুল কবির জামাল, অ্যাডভোকেট হাবিব সিকদার, শাহ আলম, ইলিয়াস চৌধুরী, শিক্ষক মেহেদী হাসান, মাওলানা সোলায়মান, হাফেজ শহিদুল আলম, রেজাউল হাসান রাকিব ভূঁইয়া, মাস্টার আলীম উদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ, এ.জে. শামীম, জাহাঙ্গীর আলম এবং ছাত্রদল নেতা এম.এ কাদের ও শাকিল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একরামুল হক একরাম তাঁর রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা ও ত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। ২০১৩ সালে আমার বাবা স্ট্রোক করে মারা যান। আমার ধারণা, বাড়িতে পুলিশের যাতায়াত ও বিভিন্ন ধরনের চাপের কারণে তিনি মানসিকভাবে উদ্বিগ্ন থাকতেন। সে সময় অনেক ক্ষেত্রে আমি বাড়িতে শান্তিতে ঘুমাতেও পারতাম না। এসব পরিস্থিতির প্রভাব তাঁর ওপর পড়েছিল বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আপনারা দোয়া করবেন, যেন এলাকার উন্নয়নে কাজ করতে পারি। আপনারা আমাকে চান বা না চান, আমি আপনাদের পাশে থাকব। চেয়ারম্যান নির্বাচিত হলেও আপনাদের পাশে থাকব, নির্বাচিত না হলেও পাশে থাকব। জীবনে একবারই নির্বাচন করব, এরপর আর কখনো নির্বাচন করব না। দাঁতমারা ইউনিয়নকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে একরামুল হক একরাম বলেন, আপনাদের সহযোগিতা পেলে দাঁতমারাকে একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। সভায় বক্তারা এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
 

রিটেলেড নিউজ

ফটিকছড়িতে চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন এলাকাবাসী

ফটিকছড়িতে চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন এলাকাবাসী

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চুরি-ডাকাতি প্রতিরোধে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষà§...বিস্তারিত


 লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবি

 লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবি

লামা প্রতিনিধি : :  লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবিবান্দরবানের লামা...বিস্তারিত


বোয়ালখালীতে লোডশেডিংয়ের মধ্যে সরকারি কার্যালয়ে এসি চালু, উঠেছে বিদ্যুৎ অপচয়ের প্রশ্ন

বোয়ালখালীতে লোডশেডিংয়ের মধ্যে সরকারি কার্যালয়ে এসি চালু, উঠেছে বিদ্যুৎ অপচয়ের প্রশ্ন

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে একদিকে তীব্র বিদ্যুৎ সংকট ও নিয়মিত লোডশেডিংয়ে ভোগান্তি পোহাচ্ছেন সাধার...বিস্তারিত


দুই শতাধিক সিসিটিভি ফুটেজে মিলল খুনের সূত্র, গ্রেপ্তার ৭

দুই শতাধিক সিসিটিভি ফুটেজে মিলল খুনের সূত্র, গ্রেপ্তার ৭

হাটহাজারী প্রতিনিধি : : হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আব্দুল নুর তুষার (২২) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন কর...বিস্তারিত


দুর্গাপূজা সকল সম্প্রদায়ের আনন্দের উৎসব: সরোয়ার আলমগীর এমপি

দুর্গাপূজা সকল সম্প্রদায়ের আনন্দের উৎসব: সরোয়ার আলমগীর এমপি

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘ ৭৬ বছর ধরে অসাম্প্রদায়িক চেতনায় দুর্গাপূজা আয়োজন করে আসছে সূর্যগিরি আশ্রম। সনাতন ধর্মাবলমà...বিস্তারিত


বোয়ালখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর