শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৫:২৫ পিএম, ২০২১-০১-৩১
কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসন বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে রাজা পালং হতে দুটি অবৈধ করাতকল উচ্ছেদসহ বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে।
গতকাল সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহাসান খানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, থানার সাব ইন্সপেক্টর ও বন বিভাগের একদল বনকর্মী অভিযানে অংশগ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উখিয়া বিভিন্ন জায়গায় অর্ধশতাধিক অবৈধভাবে করাত কল বসানো হয়েছে। রাজাপালংয়ে (রাজাপালং মাদ্রাসার পাশে) দীর্ঘদিন ধরে কোন প্রকার লাইসেন্স ছাড়াই কতিপয় প্রভাবশালী মহল অবৈধভাবে করাতকল বসিয়ে কাঠ চিরাই করে আসছিল।
উপজেলা প্রশাসন বন বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুটি করাতকল উচ্ছেদ একই সাথে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেন।
সহকারী কমিশনার ভূমি আমিমুল এহাসান খান জানান, উপজেলা প্রশাসন ধারাবাহিক অভিযানের অংশহিসেবে ২ টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, এ ব্যাপারে বন বিভাগ বিভাগীয় মামলা দায়ের করেছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited