চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সীতাকুণ্ডে শিক্ষকের স্বেচ্ছায় পদত্যাগ, সংবাদ সম্মেলনে দাবি স্থানীয় বিএনপির

মীর মামুন (সীতাকুণ্ড) :    |    ০৬:২৭ পিএম, ২০২৫-০৪-১৯

সীতাকুণ্ডে শিক্ষকের স্বেচ্ছায় পদত্যাগ, সংবাদ সম্মেলনে দাবি স্থানীয় বিএনপির

সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের ঘটনায় বিএনপিকে জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। এ বিষয়ে শুক্রবার বিকালে তারা বিজয় স্মরণী ডিগ্রি কলেজে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

এতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, স্কুলের দুর্নীতির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্যসহ দুইজন সহকারী শিক্ষকের পদত্যাগ দাবিতে এলাকাবাসী ও প্রাক্তন ছাত্ররা আন্দোলন শুরু করলে এক পর্যায়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন কান্তি লাল আচার্য্য। এটি কোন বিএনপির আন্দোলন ছিলো না। কিন্তু বিভিন্ন মিডিয়ায় এ ঘটনার সাথে বিএনপিকে জড়িয়ে বলা হয় প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করেছে বিএনপি নেতাকর্মীরা। যা সঠিক নয় দাবি করে তারা এসব মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। 

গেল বুধবার আন্দোলনের মুখে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্য  স্বেচ্ছায়  পদত্যাগের বিষয়টি একটি স্বার্থনৈষী মহলের চক্রান্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে জড়িয়ে জোরপূর্বক পদত্যাগ আখ্যায়িত করে বিভিন্ন সংবাদ মাধ্যম, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত - প্রকাশিত মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন বলে সংবাদ সম্মেলন  মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কুল কমিটির সাবেক সভাপতি ইমরোজ সেলিম মিনু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার, জাফর আহমদ, ইউপি সদস্য খোরশেদ আলম, কামাল সওদাগর, ফিরোজ আলম, নিজাম কোম্পানী, সফি সওদাগর, শেখ সাহাবুদ্দিন, মাওলানা ইসমাইল, মহিউদ্দিন, মোঃ আলী, রমজান আলী মেম্বার, নুরুল আবসার, রহমান মেম্বার, মাহবুব আলমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৭ বছর এলাকার স্কুল, কলেজসহ সকল প্রতিষ্ঠানকে জিম্মী করে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে পরিচালনা করেছেন আওয়ামী দোসররা। বর্তমানে আওয়ামী দোসররা এখন তাদের মুখোশ পরিবর্তন করে অবৈধ অর্থ বিলিয়ে একটি ইসলামী রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে সরাসরি আবার অনিয়ম করার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী এই কান্তি লাল আচার্য্যসহ দুই সহকারী শিক্ষকের দ্রুত পদত্যাগের দাবি জানান।  আর এলাকাবাসীর দাবীর মূখে দূর্নীতিবাজ কান্তি লাল স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান।  

বিএনপির নামে যে সকল মিথ্যা বানোয়াট সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়েছে তাদেরকে আওয়ামী দোসরদের আশ্রয় প্রশ্রয়দানকারী উল্লেখ করে সঠিক ভাবে সত্য সংবাদ পরিবেশন করতে আহবান জানান।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর