শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৮:৪৫ পিএম, ২০২৫-০৯-২৩
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আছলত খাঁন সড়কের নির্মাণ কাজের তথ্য জানতে গেলে উপজেলা প্রকৌশলী মো: জাহেদুল আলম চৌধুরী সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং তথ্য সরবরাহে সরাসরি অস্বীকৃতি জানান।
স্থানীয়রা জানায়, সড়কের কাজের মান নিয়ে তারা দীর্ঘদিন থেকেই অসন্তুষ্ট। জনস্বার্থে সড়ক নির্মাণের গুণগত মান যাচাই ও অভিযোগ গ্রহণের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট তথ্য চাইলে প্রকৌশলী মো: জাহেদুল আলম চৌধুরী তা দিতে অনিচ্ছুক ছিলেন। তিনি সড়কের দৈর্ঘ্য, বরাদ্দকৃত বাজেট এবং কোন এন্টারপ্রাইজ কাজ পেয়েছে সে সংক্রান্ত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেন।
প্রকৌশলী জাহেদুল আলম সাংবাদিককে জানান, “সড়কের কাজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা আমি বুঝবো, জনগণের কোন অভিযোগ শুনতে আমি রাজি নই।” জনগণের প্রশ্ন রয়েছে, “সরকারি টাকা জনগণের, তাই জনগণের মতামত অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে।” কিন্তু প্রকৌশলীর এ আচরণে তারা মনে করেন, জনগণের মতামত উপেক্ষা করে ঠিকাদারের পক্ষ নেওয়া মোটেও সমীচীন হয়নি।
উল্লেখযোগ্য, জাহেদুল আলম চৌধুরীর বিরুদ্ধে তার পূর্ববর্তী কর্মস্থলে নানা বির্তকিত ও অনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, তিনি দায়িত্ব পালনে স্বচ্ছতার অভাব দেখিয়েছেন এবং জনগণের অভিযোগের প্রতি উদাসীন হয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের তৎপর হওয়ার দাবি জানাচ্ছেন এলাকাবাসী ও সাংবাদিকরা।
এবিষয়ে চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহেদুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান শুরু করতে সাংবাদিকদের প্রতি প্রেসক্লাবের নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার : : সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চন্দনপুরা ভুইয়া গলিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযো...বিস্তারিত
কুতুবদিয়া প্রতিনিধি :: : কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্য...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ, পরবর্তীতে সেগুলো দেখিয়ে দীর্ঘদ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ২৫ লক্ষ টাকার ৮২ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited