শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৮:৪৯ পিএম, ২০২৬-০৬-২৯
চট্টগ্রামের রাউজানে আপন জেঠাতো ভাইয়ের আঘাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে । রবিবার দিবাগত রাত ২টায় চট্টগ্রাম নগরীর সাজিনাজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুের কোলে ঢলে পড়েন তিনি। এর আগে কথাকাটাকাটির জের ধরে গত ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জানিপাথর বাজারে প্রকাশ্যে তার চাচাতো ভাই শাহজান গাছ দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যসহ স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে নগরীর সাজিনাজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত দুইটায় তার মৃত্যু হয়। নিহত মন্নান সওদাগর রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কবির আহাম্মদের ছেলে এবং মোহাম্মদ লোকমান সওদাগরের ভাই। অভিযুক্ত শাহাজান একই এলাকার সালেহ আহমদের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পিটুনীতে আহত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জেনেছি। সেখানকার থানা পুলিশ ময়নাতদন্তের পক্রিয়া সম্পন্ন করলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ২০২৫ সালে ১ এপ্রিল হলদিয়া ইউনিয়নের তীতা গাজীপাড়ায় ‘জমি নিয়ে বিরোধের জেরে’ মা ও ভাইয়ের হাতে খুন হয়েছিলেন প্রকৌশলী মুহাম্মদ নুরুল আলম বকুল।
এছাড়া ২০২৫ সালের (১৫ মার্চ) হলদিয়া ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় কমর উদ্দিন জিতু নামে এক যুবদলকর্মী নিহত হয়েছিলেন। ৫ আগস্টের পর হলদিয়া ইউনিয়নে এ পর্যন্ত তিনজন খুন হয়েছেন। এছাড়া ৫ আগস্টের পর রাউজানে অন্তত ৩০জন খুন হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরমধ্যে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র খুনের ঘটনা ঘটেছে ১৮টি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited