শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৪:৩৪ পিএম, ২০২২-০৩-০৯
হাটহাজারীর ফরহাদাবাদস্থ সরকারি শিশু পরিবার (বালক) এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (৮ মার্চ) সম্পন্ন হয়েছে।
প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়,চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা,ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান ইদ্রিছ মিয়া তালুকদার ও কোরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুহাম্মদ জাকারিয়া। সহকারি তত্ত্বাবধায়ক মোঃ মমিনুল হকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল হক,সহকারি শিক্ষক মুহাম্মদ হারুনর রশিদ,অফিস সহকারি মোঃ কামরুল হাসান,শিক্ষক মোঃ আরিফ হোসেন,শিক্ষানুরাগী মো.আয়ুব ও ফরহাদাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আলী আকবর প্রমুখ। প্রতিযোগিতায় ১৫টি ইভেন্টে ১০৫ জন প্রতিযোগিতা অংশ গ্রহণ করে। সবশেষে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited