চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে টিকা নেয়ার পরও নারীসহ তিনজনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০১ পিএম, ২০২১-০২-২৫

চট্টগ্রামে টিকা নেয়ার পরও নারীসহ তিনজনের করোনা পজিটিভ

চট্টগ্রামে টিকা নেয়ার পরেও এক নারীসহ তিনজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিফ কনসালটেন্ট ডা. আব্দুর রব এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. আব্দুর রব বলেন, ‘১০ ফেব্রুয়ারি একজন নারী টিকা নিয়েছিলেন। তার নমুনা পরীক্ষায় আজ বৃহস্পতিবার করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে চট্টগ্রামে টিকা নেয়ার পর তিনজনের করোনা পজিটিভি রিপোর্ট এসেছে।’ টিকাগ্রহণের পরও করোনা পজিটিভ আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত মানুষ টিকা নেয়ার পর কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক পরছেন না। টিকা নিলে তা কার্যকর হতে সময় লাগে। তাই টিকা নেয়ার পরও সামাজিক দূরত্ব ও সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে।’
জানা গেছে, টিকা নেয়ার পরও করোনা পজিটিভ আসা ওই নারী সন্দ্বীপের বাসিন্দা। গত ১০ ফেব্রুয়ারি তিনি টিকা নেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি নমুনা পরীক্ষা করতে দেন। বৃহস্পতিবার তার রিপোর্ট পজিটিভি আসে। এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) টিকাদান কর্মসূচির ১৯তম দিন পর্যন্ত চট্টগ্রামে ২ লাখ ২৭ হাজার ২৭০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ১ লাখ ১২ হাজার ১০৮ জন সিটি করপোরেশন এলাকার এবং ১৪ উপজেলার ১ লাখ ১৫ হাজার ১৬২ জন। এছাড়া এখন পর্যন্ত ৩ লাখ ৫৭ হাজার ১১৪ জন টিকা নিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে উপজেলা পর্যায়ে ১ লাখ ৬৩ হাজার ৪৮০ জন ও সিটি করপোরেশন এলাকার ১ লাখ ৯৩ হাজার ৬২৫ জন রয়েছেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর