চট্টগ্রাম   রবিবার, ১১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নানামুখী সংকটে জর্জরিত শতবর্ষী চন্দ্রঘোনা খ্রীষ্ট্রিয়ান হাসপাতাল

রাঙ্গুনিয়া প্রতিনিধি :    |    ০৬:১০ পিএম, ২০২৬-০৮-২৫

নানামুখী সংকটে জর্জরিত শতবর্ষী চন্দ্রঘোনা খ্রীষ্ট্রিয়ান হাসপাতাল

অনিরুদ্ধ অপু

নানামুখী সংকটে জর্জরিত শতবর্ষী চন্দ্রঘোনা খ্রীষ্ট্রিয়ান হাসপাতাল। এটি  একমাত্র তৃনমুলে চিকিৎসা সেবার উদ্দ্যেশে ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।  চন্দ্রঘোনা খ্রীষ্ট্রিয়ান হাসপাতালটি কাপ্তাই উপজেলায় হলেও রাঙ্গুনিয়া উপজেলার ব্যস্ততম বৃহৎ বানিজ্যিক প্রানকেন্দ্র চন্দ্রঘোনা লিচুবাগান ও দোভাষী বাজারের পাশ ঘেঁষে তার অবস্থান। এই হাসপাতালের একটি অংশ কুষ্ঠ রোগীদের জন্য একটি ইউনিট রাঙ্গুনিয়ার লিচু বাগানে অবস্থিত। এইটি কুষ্ঠ রোগীর জন্য আলাদা একটি পুর্ণাঙ্গ আলাদা হাসপাতাল। বর্তমানে জেনারেল ও কুষ্ঠ হাসপাতাল দুইটি কুঁড়িয়ে কুঁড়িয়ে চলছে।

 এ হাসপালে নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট থাকলেও তার নেই কোন স্থায়ী ভবন বা ক্যাম্পাস। এছাড়াও বর্তমান পরিচালকের গাফেলতির কারনে এই হাসপাতালের এখন আর্থিক সংকট দেখা দিয়েছে। কয়েক বছর আগেও দেশি বিদেশী ডাক্তারদের দ্বারা পরিচালিত এই দুইটি  হাসপাতাল এখন নিজেই অনেকটা রোগী হয়ে দিনাতিপাত করছে। খ্রীষ্ট্রিয়ান হসপিটালের দুইটির বর্তমান পরিচালক ডাঃ প্রবীর খিয়াং সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের এখন নতুন নেতা সেজেছেন। এসব সংগঠনের আড়ালে পতিত ফ্যাসিস্ট সরকারের সাংগঠনিক তৎপরতাসহ সম্প্রাদায়িক চেতনাকে বলিষ্ঠ করতে তিনি নিজেই কোমর বেঁধে নেমে পড়েছেন।

প্রাচীনতম খ্রীষ্ট্রিয়ান হসপিটালের পরিচালক হিসেবে ডাঃ প্রবীর খিয়াং শতভাগ ব্যর্থ হয়ে এখন রাঙ্গুনিয়া ও কাপ্তাই উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের আড়ালে স্থানীয়  রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। 
আর এসব সংগঠনের নেতা-কর্মীকে মোটা অংকের টাকা ডোনেশন করছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যার কারনে হাসপাতালে চিকিৎসা সেবা না থাকায় এলাকার গরীব অসহায় রোগিরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 

এলাকার সচেতন মহলের অভিযোগ, পরিচালক ডাঃ প্রবীর খিয়াং চিকিৎসা সেবার মান উন্নত না করেই দুই উপজেলায় বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে নানা ধরনের সভায় অবাধে বক্তব্য প্রদান করে লোকজনকে জ্ঞান দেয়ার অপচেষ্টা সময় পার করছেন। বর্তমানে এই স্বনামধন্য হাসপাতালের চিকিৎসাসেবার অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে বলে স্নানীয়দের অভিযোগ। 
ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাঙ্গুনিয়া উপজেলায় হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক হিসেবে ডাঃ প্রবীর খিয়াং মৃত এই সংগঠনের প্রাণ সঞ্চার করে তুলেছেন। ডাঃ খিয়াং এর স্ত্রীও এই হাসপাতালের ডাক্তার হওয়ার এলাকার লোকজন রসিকতা করে বলেন, বউ জামাইয়ের হাসপাতাল। 

অনুসন্ধানে জানাযায়, পুর্বে এই খ্রীষ্ট্রিয়ান  হাসপাতালে ১০০ শয্যার হাসপাতাল হিসাবে পরিচিতি ছিল। এমনকি  হাসপাতালের আন্তঃবিভাগে প্রায় পাঁচ হাজার রোগী এবং বহির্বিভাগে প্রায় ২০ হাজার রোগী বছরে চিকিৎসাসেবা গ্রহণ করতেন। এছাড়াও বছরে ২০ লাখ টাকা সমমানের চিকিৎসাসেবা বিনামূল্যে বিতরণ করা হতো এই হাসপাতালের রোগীদের। অনুসন্ধানের তথ্যমতে, ১৯১৩ সালে চন্দ্রঘোনা খ্রীষ্ট্রিয়ান হাসপাতাল কুষ্ঠ চিকিৎসা কার্যক্রম শুরু হয়। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত প্রায় তিন কোটি মানুষের জন্য এটিই একমাত্র বিশেষায়িত কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র। প্রতি বছর প্রায় ২৫০ জনের বেশি কুষ্ঠ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হতো। এছাড়া বিনামূল্যে কুষ্ঠ রোগের প্রয়োজনীয় পরীক্ষা, চিকিৎসা, খাবার, থাকার ব্যবস্থা এবং রোগীদের বিকলাঙ্গতা প্রতিরোধের জন্য ব্যবহার্য উপকরণও দিতেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

অনুসন্ধানে আরও জানাগেছে, প্রতিষ্ঠাকালীন সময় পরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন ডাঃ জিও টেইলর। তারই ধারাবাহিকতায় প্রথম বাংলাদেশী পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন ডাঃ এস এম চৌধুরী। তিনি ১৯৬৫ থেকে ২০০২ সাল পর্যন্ত দীর্ঘ ৩৭ বছর দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুর পর একমাত্র সন্তান ডাঃ স্টিফেন চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন। ডাঃ স্টিফেন চৌধুরী মৃত্যুর পর নবম পরিচালক হিসেবে দায়িত্বে পায় ডাঃ প্রবীর খিয়াং।

এব্যাপারে তার মুখোমুখি হলে ডাঃ প্রবীর খিয়াং বলেন, এখনো দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার বিদেশি দাতাগোষ্ঠী ধীর গতিতে কাজ করছেন। ফলে দীর্ঘদিন ধরে বিদেশি ডাক্তারও আসছেন না। তাই হাসপাতালের অবস্থার পরিবর্তন হচ্ছেনা।বিদেশি বিশেজ্ঞ ডাক্তার হাসপাতালে আনার লক্ষ্যে কাজ চলছে। সম্প্রতি দাতা সংস্থার টীম হাসপাতাল ভিজিট করে গেছেন। শীঘ্রই ভালো কিছু হবে। আর কুষ্ঠ রোগের হাসপাতালটি শুরু থেকেই বিদেশী সহায়তার ওপর নির্ভরশীল। কিন্তু ২০০৯ সালের পর থেকে বিদেশী অর্থায়ন বন্ধ থাকার কারনে আমাদের হিমশিম খেতে হচ্ছে। প্রতিবছর কুষ্ঠ রোগিদের জন্য ৫০-৬০ লাখ টাকা খরচ লাগে যেটা জেনারেল হাসপাতালের ফান্ড বহন করে  যা বর্তমানে হাসপাতালের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীনে পড়তে হচ্ছে।  
 

রিটেলেড নিউজ

চকরিয়া ও মাতামুহুরীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ শুরু

চকরিয়া ও মাতামুহুরীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ শুরু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সং...বিস্তারিত


টেকনাফে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ১, কলেজ শিক্ষকসহ আহত ৫

টেকনাফে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ১, কলেজ শিক্ষকসহ আহত ৫

টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ কক্সবাজার সড়কে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। এসময় কলেজ শিক্ষকসহ অপà...বিস্তারিত


৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, কাল থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, কাল থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ à...বিস্তারিত


আগুনে পুড়ে ছাই চার পরিবারের বসতঘর, সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি

আগুনে পুড়ে ছাই চার পরিবারের বসতঘর, সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়  চারটি পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।  শু...বিস্তারিত


রাউজানে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আপন পাঠাগারের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাউজানে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আপন পাঠাগারের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে কুইজ প্রতি...বিস্তারিত


ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় বন্দুক উদ্ধার

ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় বন্দুক উদ্ধার

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর