চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ডলারের বিপরীতে চীনের মুদ্রার রেকর্ড দরপতন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:৩৬ পিএম, ২০২২-০৯-২৯

ডলারের বিপরীতে চীনের মুদ্রার রেকর্ড দরপতন

আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের বিপরীতে চীনের ইউয়ানের রেকর্ড দরপতন হয়েছে। 

২০১১ সালে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে নতুন করে আত্মপ্রকাশ করে চীনের ইউয়ান। এরপর বুধবার ডলারের বিপরীতে ইউয়ানের সবচেয়ে বড় দরপতন হয়েছে। 
চীনের মূল ভূখণ্ডের বাইরে বুধবার এক ডলার কিনতে খরচ করতে হয়েছে ৭.২৩৮৬ ইউয়ান।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০০৮ সালে বৈশ্বিক আর্থিক সংকটের পর সর্বনিম্ন দরপতন হয় ইউয়ানের। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তাদের সুদহার বাড়ায়। এরপর বিশ্বের অন্যন্য মুদ্রাগুলোর বিপরীতে বাড়তে থাকে ডলারের মান।

গত শুক্রবার বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা ব্রিটিশ পাউন্ডে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন হয়। এবার ডলারের বিপরীতে বড় দরপতন হলো চীনের ইউয়ানের। 

চীনা মুদ্রার অবনমনের খবরের মধ্যে বুধবার এশিয়ার বড় পুঁজিবাজারগুলোতে সূচকে ধস নামে। সকালে লেনদেনের সময় জাপানের নিক্কেই, হংকংয়ের হ্যাং সেং এবং সাউথ কোরিয়ার কসপির সূচক কমে ২ শতাংশের বেশি।

ইউয়ানের পতন ঠেকাতে কাজ করছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না (পিবিওসি)। এর অংশ হিসেবে চীনা ব্যাংকগুলোতে বিদেশি মুদ্রার সঞ্চয়নের সীমা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সংকটকালে ডলারে বিনিয়োগকে নিরাপদ মনে করেন অনেকে। এটি অন্য মুদ্রার বিপরীতে ডলারকে শক্তিশালী করায় ভূমিকা রেখেছে।
সূত্র: বিবিসি

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর