শিরোনাম
আমাদের ডেস্ক : | ০১:২৩ পিএম, ২০২০-০৯-০২
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিক, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সরকারি নির্দেশনা মেনে চট্টগ্রামের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রীয় শোক পালন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, ‘আজ (বুধবার) বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। '
এছাড়াও, প্রণব মুখার্জির জন্য বুধবার সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এদিকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বই খুলেছে ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রাম।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা ও দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) একই সময়ে নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে এই শোক বই উন্মুক্ত থাকবে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিক প্রণব মুখার্জি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited