শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৪:০০ পিএম, ২০২২-০৪-২০
পটিয়ায় পুকুরে ডুবে আপন চাচাত ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পার্শ্বের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
তারা হল বড়লিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম বড়লিয়া গ্রামের মিজান উদ্দিনের কন্যা ওয়াজিহা (২) ও প্রবাসী বাহার উদ্দিনের পুত্র আয়াছ (৪)।
জানা গেছে, উপজেলার বড়লিয়া ইউনিয়নের প্রবাসী বাহার ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মিজান গ্রামের বাড়িতে বসবাস করেন। মঙ্গলবার দুপুরে তাদের দুই শিশু সবার অগোচরে খেলতে গিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে তলিয়ে যায়।
দুই শিশুর মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মো. হাসানুর রশিদ তাদের মৃত ঘোষণা করেন। প্রতিবেশী রাশেদ মনোয়ার জানিয়েছেন, পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আপন চাচাতো ভাই বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited