চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ে চৈতন্যরহাটে ইয়াবাসহ গ্রেফতার ৩

মীরসরাই প্রতিনিধি :    |    ০৫:১৫ পিএম, ২০২১-০৬-১২

মীরসরাইয়ে চৈতন্যরহাটে ইয়াবাসহ গ্রেফতার ৩

দেশব্যাপী মাদকের ভয়াল বিস্তাররোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। তাঁরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে কাভার্ড ভ্যানযোগে পণ্য পরিবহনের আড়ালে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। র‌্যাব জানায়, ১২ জুন (শনিবার) র‌্যাব-৭ এর একটি দল জোরারগঞ্জ থানাধীন চৈতন্যরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ড ভ্যান এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা কাভার্ড ভ্যানটিকে থামানোর সংকেত দিলে চালক গাড়িটিকে না থামিয়ে র‌্যাবের চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মোঃ আমজাদ (২২), পিতা- আব্দুল মতিন, গ্রাম-পশ্চিম মাইজদী, থানা ও জেলা- নোয়াখালী, মোঃ রফিক (৪৮), পিতা- মৃত কবির আহম্মেদ, গ্রাম- নিজ পানখালী, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার এবং মোঃ আমিনুল ইসলাম (২৪), পিতা- আব্দুল হামিদ, গ্রাম- পহরচান্দা, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাঁদের দেখানো মতে গাড়ী চালকের সিটের পাশে বিশেষ কায়দায় লুকনো অবস্থায় ১৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়। পরে মাদকবহনের জন্য ব্যবহার করা কাভার্ড ভ্যানটি (মেট্রো- ট ১৮-৭৫৬৭) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ টাকা এবং জব্দকৃত কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।  গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর