চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টিকা নিতে গিয়ে ভুল করে ভারতে ঢুকে পড়ল বাংলাদেশি ২ কিশোর

ঢাকা অফিস :    |    ০৩:১৮ পিএম, ২০২২-০১-১৭

টিকা নিতে গিয়ে ভুল করে ভারতে ঢুকে পড়ল বাংলাদেশি ২ কিশোর

 করোনার টিকা নেওয়ার পর সীমান্ত ঘুরতে গিয়ে ভুল করে ভারতে ঢুকে পড়েছে বাংলাদেশি দুই কিশোর।  
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর সীমান্তে এ ঘটনা ঘটে। 
পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয় তারা। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অনুরোধে ওই দুই কিশোরকে ছেড়ে দেয় বিএসএফ।  রোববার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টায় হিলি শূন্য রেখার ২৮৫ মেইন পিলারের ১০ সাব পিলারের স্থান দিয়ে তারা ভারত সীমান্তে ঢুকে পড়লে বিএসএফের হাতে আটক হয়। পরে বিকেল সাড়ে ৫টায় বিজিবির অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়।  
ওই দুই কিশোর হলো দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মনসাপুর গ্রামের আরমান আলীর ছেলে আরাফাত হোসেন শান্ত (১৫) ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (১৩)। ওই দুই কিশোর উপজেলার আলীহাট গাজী আমেনিয়া দাখিল মাদরাসার ছাত্র।
এ বিষয়ে ওই মাদরাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, করোনার টিকা দেওয়ার জন্য দুপুর ১২টায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য হিলি স্থলবন্দরে টিকা কেন্দ্রে নিয়ে আসি। টিকা নেওয়া শেষে ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বাড়ি ফিরে যেতে বলা হয়। কিন্তু আরাফাত ও রুহুল হিলি সীমান্তের চেকপোস্ট গেটের দিকে বেড়াতে গিয়ে ভুল করে ভারত সীমান্তে ঢুকে পড়ে। এসময় বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। এদিকে ওই দুই ছাত্রকে ফেরত চেয়ে হিলি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অনুরোধ জানানো হলে বিকেলে তাদের ছেড়ে দেয় বিএসএফ।  
হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার আলম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর