চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে অস্ত্রের মূখে জিন্মি করে ডাকাতি

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৪:২০ পিএম, ২০২২-০৩-২৭

হাটহাজারীতে অস্ত্রের মূখে জিন্মি করে ডাকাতি

হাটহাজারীতে অস্ত্রের মুখে জিম্মি করে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। 
গত শুক্রবার দিবাগত রাতে পৌরসভার উত্তর মিরেরখীল ৮নং এলাকার ইট ব্যবসায়ী আনোয়ার কোম্পানীর বাড়ি রশিদ ভিলাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ার কোম্পানী বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা করেন।

ডাকাতদল ৪৫ভরি স্বর্ণালংকার,ডাইমন্ড,৩টি মোটরসাইকেল সহ নগদ ২২লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।
পরিবার ও থানা সুত্রে  জানা যায়,  দিবাগত রাত ৩টার দিকে ১২ জনের একটি  ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের ভিতর ডুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ও ধারালো চাপাতি ধরে মেরে ফেলার হুমকি দেই। এক পর্যায়ে আনোয়ার কোম্পানীর ছেলে ও ছেলের বউদের হাত পা বেঁধে ফেলে। পরে তাদের ব্যবহাহারের ৩টি মোটর মোটরসাইকেল, ঘরে রক্ষিত ৪৫ ভরি স্বর্ণ,২.৭০ সেন্ট ডাইমন্ড,নগদ ২২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এমনকি ঘরের সিসি ফুটেজের কম্পিউটারের ডিভাইস সহ খুলে নিয়ে যায় ডাকাত দল। তবে দুইটি মোটরসাইকেল পার্শ্ববর্তী রাউজান উপজেলার উত্তর সত্তার জমিনের মধ্যে ও আরেকটি ফটিকছড়ি উপজেলা এলাকায় ফেলে চলে যায় বলে পরিবার সূত্রে জানায়।

এদিকে খবর পেয়ে ঘটনার দিন ভোর  সাড়ে ৫টার দিকে হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন ও হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম,র‍্যাব-৭ একটি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিভিন্ন সুত্র ধরে এ ডাকাত দলদের সনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে সাংবাদিকদের জানায় পুলিশ। 

রশিদা ভিলার  মালিক আনোয়ার কোম্পানী সাংবাদিকদের বলেন, হয়তো আমাদের পরিচিত কেউ একজন আমাদের অজানা মতে বাসায় ঢুকে বসে ছিলো,গভীর রাতে বাসায় যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ঐ ব্যক্তি দরজা খুলে ডাকাত দলকে বাসায় প্রবেশ করায়। এক পর্যায়ে আমার পরিবারকে অস্ত্র দিয়ে জিম্মি করে ডাকাতির ঘটনা সংগঠিত করে।এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি ।

হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে পৌরসভার মিরেরখীল ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।রহস্য উদঘাটন করতে পুলিশ মাঠে নেমেছে। এ ঘটনায় একটি ডাকাতি মামলা করা হয়েছে। দ্রুত শনাক্ত করে ডাকাত দলকে আইনের আওতায় আনা হবে।

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর