শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৪:২২ পিএম, ২০২২-০৫-২৮
মহাতারকাদের মিলনমেলার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েই বাজিমাত করল পাকিস্তান।
কানের ৭৫তম আসরে গিয়ে অফিসিয়াল সিলেকশনে পুরস্কার জিতেছে পাকিস্তানের সিনেমা ‘জয়ল্যান্ড’।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে কান উৎসবের পালে দে ফেস্টিভাল ভবনের সাল ডুবুসিতে ‘আঁ সার্তে রিগা’ বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
জুরি প্রাইজের পুরস্কারটি তুলে দেওয়া হয় ‘জয়ল্যান্ড’ -এর নির্মাতা সায়েম সাদিকের হাতে।পাকিস্তানের লিঙ্গবৈষম্যের ট্যাবু নিয়ে নির্মিত এ সিনেমা।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানা জাফরি। সিনেমাটির সহ-প্রযোজক ও কাস্টিং পরিচালকও তিনি।
সিনেমায় আরও অভিনয় করেছেন—লাহোরের ট্রান্সজেন্ডার অভিনেতা আলিনা খান, আলি জুনেজো, রাস্তি ফারুক, সানিয়া সাঈদ, সোহেল সামির, সালমান পীরজাদা প্রমুখ।
এদিকে পুরস্কার হাতে নিয়ে প্রাপ্তিটা ‘জয়ল্যান্ড টিম’ কে উৎসর্গ করলেন নির্মাতা সায়েম সাদিক। তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
পাকিস্তানের ‘জয়ল্যান্ড’ ছাড়াও ‘আঁ সার্তে রিগা’ বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে ফ্রান্সের ছবি ‘দ্য ওর্স্ট ওয়ানস’, পরিচালনা করেছেন লিজ আকোকা ও রোমান গ্যুরে। ‘মেট্রোনম’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন আলেকসান্দ্রু বেল্ক। ফিলিস্তিনের ছবি ‘মাহা হাজ’ এর জন্য সেরা চিত্রনাট্য’র পুরস্কার জিতেছেন মেডিটেরানিয়ান ফিভার। বেস্ট পারফর্মারের পুরস্কার জিতে নিয়েছেন ভিকি ক্রিপস (করসেজ) এবং অ্যাডাম বেসা (হারকা)। ফেভারিট অ্যাওয়ার্ড পেয়েছেন রোডিও (লোলা কিভোরন)।
আঁ সার্তে রিগা বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র: দ্য ওর্স্ট (পরিচালক: লিজ আকোরা এবং রোমান গিউরে, ফ্রান্স)
জুরি প্রাইজ: জয়ল্যান্ড (পরিচালক: সায়েম সাদিক, পাকিস্তান)
সেরা পরিচালক: আলেকসান্দ্রু বেল্ক (ছবি: মেট্রোনম, রোমানিয়া)
সেরা চিত্রনাট্য: মেডিটেরানিয়ান ফিভার (পরিচালক: মাহা হাজ, ফিলিস্তিন)
সেরা অভিনয়: ভিকি ক্রিপস (করসেজ) এবং অ্যাডাম বেসা (হারকা)
ফেভারিট অ্যাওয়ার্ড: রোডিও (লোলা কিভোরন)
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited