শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৭ পিএম, ২০২৬-০৯-১৩
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি প্রাণ হারানো ২ জন রোগীই নারী এবং তাঁরা ডেঙ্গুর মারাত্মক জটিল উপসর্গ বা 'এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমে' ভুগছিলেন।
মৃত দুই নারী হলেন, অর্পিতা (২৬) ও শামসুন নাহার খানম (৫০)। এদের মধ্যে অর্পিতা নগরীর কোতোয়ালী এলাকার বাসিন্দা।
তিনি গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি হন। এনএস১ পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
পরদিন ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি অন্তস্বত্ত্বা ছিলেন।
অন্যদিকে শামসুন নাহার খানম আগ্রাবাদ এলাকার বাসিন্দা। গত ১১ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগেই তাঁর মৃত্যু হয়। বাইরের হাসপাতালে তাঁর ডেঙ্গু নির্ণয় করা হয়েছিল।
চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৮৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১০ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৮৮৩ জনে। এর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪২৬ জন চিকিৎসা নিয়েছেন।
এছাড়া, চলতি বছর জেলায় মারা যাওয়া ১২ জনের মধ্যে বেসরকারি হাসপাতালগুলোতে ৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১ জন মারা গেছেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ১৯৮৭ সালে যাত্রা শুরুর পর প্রায় চার দশক পেরিয়ে গেলেও চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে আধুনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited